ভিডিও শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০২ জুন, ২০২৬ ০১:১৪ এএম

তারাকান্দায় শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

তারাকান্দায় শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ১০ বছর বয়সী এক মাদরাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে আবু রাহাত (২২) নামে এক মাদরাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ সোমবার (১জুন) তাকে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত আবু রাহাত ময়মনসিংহের ফুলপুর উপজেলার অর্জুনখিলা গ্রামের আবুল হাশিমের ছেলে। তিনি তারাকান্দা ইউনিয়নের ধলীরকান্দা মাঠখলা এলাকায় অবস্থিত রওজাতুল আতফাল নূরানিয়া হাফেজিয়া মাদরাসা ও জান্নাতুল মোবাশ্বিরা মহিলা মাদরাসার শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

মামলার তদন্ত কর্মকর্তা তারাকান্দা থানার উপপরিদর্শক (এসআই) সজীব কুমার দাস জানান, ঈদুল আজহার ছুটির আগে মাদরাসা বন্ধ হওয়ার সময় অন্য শিক্ষার্থীদের ছুটি দেওয়া হলেও অভিযুক্ত শিক্ষক ওই শিশুকে মাদরাসায় রেখে জোরপূর্বক বলাৎকার করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

ঘটনার পর বিষয়টি কাউকে না জানানোর জন্য শিশুটিকে ভয়ভীতি দেখানো হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বাড়ি ফেরার পর শিশুটি অসুস্থ হয়ে পড়ে। রবিবার (৩১ মে) সকালে তার পায়ুপথে অস্বাভাবিক রক্তক্ষরণ শুরু হলে সে পরিবারের সদস্যদের কাছে ঘটনার বিস্তারিত জানায়। পরে শিশুটির মা বাদী হয়ে তারাকান্দা থানায় মামলা করেন।

আরও পড়ুন

মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে রবিবার রাতে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে। সোমবার তাকে আদালতে পাঠানো হয়।

এদিকে ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ স্থানীয়রা মাদরাসার পরিচালক মাওলানা আব্দুল গফুরকে আটক করে রাখেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

তারাকান্দা থানা পুলিশ জানায়, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ও খতিয়ে দেখা হচ্ছে। সোমবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডায়াবেটিস বাড়ায় স্ট্রোক ও স্মৃতিশক্তি হ্রাসের ঝুঁকিও

নবীকে বাদ দিয়ে ওয়ানডে দল ঘোষণা আফগানিস্তানের

চুপ্পু হাসিনার দোসর, এক ছাড় দেয়ার সুযোগ নেই : সাইফ মোস্তাফিজ

বগুড়ার দুপচাঁচিয়ায় একই স্থানে দুই গ্রুপের পাল্টা-পাল্টি সভা আহবান, এলাকায় উত্তেজনা

স্পিকারের বাসভবনে থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, বঙ্গভবনে অফিস

চেহারায় কৃত্রিম তিল থাকলে কি অজু হবে?