ভিডিও সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০১ জুন, ২০২৬, ০৭:৫৪ বিকাল

বলেশ্বরে জেলের জালে ‘ড্রোনসদৃশ’ রহস্যময় বস্তু, এলাকায় তীব্র আতঙ্ক

বলেশ্বরে জেলের জালে ‘ড্রোনসদৃশ’ রহস্যময় বস্তু, এলাকায় তীব্র আতঙ্ক

বরগুনার পাথরঘাটার বঙ্গোপসাগর সংলগ্ন বলেশ্বর নদীর মোহনায় মাছ ধরার সময় জেলেদের জালে একটি অস্বাভাবিক লাল রঙের ড্রোনসদৃশ বস্তু আটকা পড়েছে। এ ঘটনায় উপকূলের জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

গতকাল রোববার (৩১ মে) বিকেল ৪টার দিকে গভীর সমুদ্রে ধরার সময় জেলেদের জালে ড্রোনসদৃশ এ বস্তু আটকা পরে।  

আজ সোমবার (১ জুন) পাথরঘাটা থানার মোবাইল ডিউটি অফিসার সাব-ইন্সপেক্টর মো. সোহান বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।

স্থানীয় জেলে মিরাজ হোসেন বলেন, পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের খলিফার হাট এলাকার একটি মাছ ধরার ট্রলার বঙ্গোপসাগরসংলগ্ন বলেশ্বর নদীর মোহনায় জাল তুলছিল। এ সময় বিমানের আকৃতির একটি রহস্যময় বস্তু জালে আটকা পড়ে।

বস্তুটির সঙ্গে ডানা ও পাখার মতো অংশ ছিল। জালে পেঁচিয়ে যাওয়ায় সেটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়ে নদীতে পড়ে যায়।
পরে সেটি উদ্ধার করে সোমবার সকালে পাথরঘাটায় নিয়ে আসা হয় এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বস্তুটি লম্বাটে, উজ্জ্বল লাল রঙের এবং দেখতে অনেকটা ছোট আকারের বিমানের মতো। অজানা এই বস্তুকে ঘিরে এলাকায় ব্যাপক কৌতূহল ও আলোচনা শুরু হয়েছে। তবে বস্তুটি সমুদ্রের ঠিক কোন স্থানে উদ্ধার করা হয়েছে কিংবা এটি কোন দিক থেকে এসেছে, সে বিষয়ে জেলেরা সুনির্দিষ্ট তথ্য দিতে পারেননি।

আরও পড়ুন

স্থানীয়দের ধারণা, এটি সমুদ্রের তলদেশে জরিপ কার্যক্রম পরিচালনার জন্য ব্যবহৃত কোনও বিশেষ ড্রোন বা স্বয়ংক্রিয় যন্ত্র হতে পারে। আবার কেউ কেউ মনে করছেন, এটি কোনো বিদেশি সামরিক মহড়া বা গবেষণা কার্যক্রমের অংশও হতে পারে। যদিও এসব বিষয়ে এখনো সরকারি নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) কোন মন্তব্য করতে রাজি হননি। তবে সাব-ইন্সপেক্টর মো. সোহান বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পাওয়ার পর ঘটনাস্থল থেকে বিমানের আকৃতির রহস্যময় বস্তুটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয় সংবাদকর্মী কাজী তারিকুল ইসলাম রাকিব ও তাওহিদুল ইসলাম শুভ বলেন, ইতোমধ্যে বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে ফোন এসেছে এই রহস্যময় বস্তুটি খবর শোনামাত্রই জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই বস্তুটি যেভাবে আমরা দেখলাম তাতে এটি রহস্যময় বস্তু মনে হচ্ছে এবং আতঙ্কিত হওয়াটাই স্বাভাবিক এ বিষয়ে দ্রুত তদন্ত হওয়া উচিত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বলেশ্বরে জেলের জালে ‘ড্রোনসদৃশ’ রহস্যময় বস্তু, এলাকায় তীব্র আতঙ্ক

জয়পুরহাটের ক্ষেতলালে পিকআপ চাপায় দুলাভাই ও শ্যালকের মৃত্যু

থালাপতি বিজয়ের বিরুদ্ধে গর্ভপাতের অভিযোগ অভিনেত্রী জুলির

বগুড়ার আদমদীঘিতে ভ্রাম্যমাণ আদালতে ৩৩ জনের জরিমানা

পঞ্চগড়ে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

সন্ধ্যা ৭টার মধ্যে শপিং মল বন্ধের নির্দেশনা