বগুড়ার শাজাহানপুরে আম কুড়ানোর লোভ দেখিয়ে শিশু শিক্ষার্থীকে বলাৎকার: গ্রেফতার ১
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: আম কুড়ানোর লোভ দেখিয়ে বগুড়ার শাজাহানপুরে ঘরে ডেকে নিয়ে ৩য় শ্রেণিতে পড়ুয়া এক শিশু শিক্ষার্থী (৯) কে বলাৎকারের অভিযোগ উঠেছে। গতকাল রোববার সকাল ১০টার দিকে উপজেলার বেজোড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুটির বাবা বাদি হয়ে আজ সোমবার (১ জুন) শাজাহানপুর থানায় মামলা দায়ের করলে থানা পুলিশ রাকিবুল ইসলাম (২৫) নামের এক যুবককে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে।
মামলা সূত্রে জানা গেছে, ঘটনার শিকার শিশুটি তার বাবা-মা’র সাথে মাঠে কাজ শেষে বাড়ি ফিরছিল। পথিমধ্যে অভিযুক্ত যুবক রাকিবুল ইসলাম (২৫) শিশুটিকে আম কুরানোর লোভ দেখিয়ে নিজ বাড়িতে ডেকে নিয়ে বলাৎকার করে। পরবর্তীতে ব্যাথা অনুভব করলে শিশুটি তার মাকে ঘটনা খুলে বলে।
এমতাবস্থায় শিশুটির বাবা বাদি হয়ে শাজাহানপুর থানায় মামলা দায়ের করেন। শিশু বলাৎকারের ঘটনায় মামলা রেকর্ড করা হয়েছে উল্লেখ করে শাজাহানপুর থানার ওসি মো. আশিক ইকবাল জানান, মামলার আসামি রাকিবুল ইসলামকে গ্রেফতার করে আজ সোমবার (১ জুন) আদালতে প্রেরণ করা হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/170914