ভিডিও সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০১ জুন, ২০২৬, ০৪:৩০ দুপুর

দেশ নির্মম ইসরায়েলি আগ্রাসনের মুখে : লেবাননের প্রেসিডেন্ট

দেশ নির্মম ইসরায়েলি আগ্রাসনের মুখে : লেবাননের প্রেসিডেন্ট, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন বলেছেন, তার দেশ ইসরায়েলের নির্মম আগ্রাসনের মুখে পড়েছে। সোমবার লেবানন পরিস্থিতি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ একটি জরুরি বৈঠক ডাকতে যাচ্ছে। এর আগে আউন এমন মন্তব্য করলেন। পরিষদের সম্ভাব্য বৈঠকের আগে লেবাননের ঐতিহাসিক বোফোর্ট দুর্গও দখল করেছে ইসরায়েল। এর মাধ্যমে তারা হিজবুল্লাহর বিরুদ্ধে আক্রমণ আরও জোরদার করেছে।

সোমবার সামাজিক যোগাযোগের মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জোসেফ আউন ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানান। সেই সঙ্গে তিনি লেবাননের জনগণ, বিশেষ করে দক্ষিণাঞ্চলের মানুষের দুর্ভোগ অবসানে কাজ করার প্রতিশ্রুতি দেন। বিপরীতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বোফোর্ট দুর্গ দখলের ঘটনাকে যুদ্ধের একটি নাটকীয় মোড় হিসেবে উল্লেখ করেছেন। ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আমরা আগের চেয়েও অনেক বেশি ঐক্যবদ্ধ ও শক্তিশালী হয়ে ফিরে এসেছি।’

আরও পড়ুন

বোফোর্ট দুর্গটি ২০০০ সালের আগেও দখলে নিয়েছিল ইসরায়েল। তখন তারা এটিকে সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করে। নেতানিয়াহু বলেন, ‘এখন আমার নির্দেশ হলো হিজবুল্লাহর নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলোতে দখল আরও জোরালো ও সম্প্রসারিত করা।’ সোমবার বার্তা সংস্থা এএফপির সাংবাদিক দুর্গের ওপর ইসরায়েলি পতাকা উড়তে দেখেছেন। তখনো আশপাশ থেকে গোলাবর্ষণের শব্দ শোনা যাচ্ছিল। 
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ জানিয়েছেন, স্থল অভিযান আরও জোরদার করার অংশ হিসেবে সেনারা কৌশলগত দুর্গটি দখলে নিয়েছে। এখান থেকে থেকে দক্ষিণ লেবাননের বিস্তীর্ণ এলাকা স্পষ্টভাবে দেখা যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশ নির্মম ইসরায়েলি আগ্রাসনের মুখে : লেবাননের প্রেসিডেন্ট

হবিগঞ্জে ১২০ কেজি গাঁজাসহ পিকআপভ্যান জব্দ, আটক ১

চট্টগ্রামে আবারও নিষিদ্ধ ছাত্রলীগের শতাধিক নেতাকর্মীর ঝটিকা মিছিল

শ্রীলঙ্কার লিগের ড্রাফটে ৩২ বাংলাদেশি

সুনামগঞ্জে লেডি কান্তা চক্রের হোতাসহ গ্রেপ্তার ৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের মানববন্ধন