ভিডিও শনিবার, ১৩ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০১ জুন, ২০২৬ ০৪:০৯ পিএম

শ্রীলঙ্কার লিগের ড্রাফটে ৩২ বাংলাদেশি

শ্রীলঙ্কার লিগের ড্রাফটে ৩২ বাংলাদেশি, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) ষষ্ঠ আসরে খেলতে নাহিদ রানা, রিপন মণ্ডল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদসহ ৩২ বাংলাদেশি নাম জমা দিয়েছেন। 

সর্বোচ্চ প্লাটিনাম ক্যাটাগরিতে নাম দিয়েছেন শরিফুল ইসলাম। ২৪২ জন বিদেশির মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ক্যাটাগরি গোল্ডে আছেন নাহিদ রানা। তার পাশাপাশি এই ক্যাটাগরিতে আছেন-বাংলাদেশের তাওহীদ হৃদয়, শামিম হোসেন, পারভেজ হোসেন, তানজিদ হাসান, তানজিম হাসান, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্তরাও। সবচেয়ে বেশি নাম দিয়েছেন ক্লাসিক ক্যাটাগরিতে। এখানে আছেন-হাসান মাহমুদ, নুরুল হাসান সোহান, ইয়াসির আলী, জাকির হাসান, তাইজুল ইসলাম, নাসুম আহমেদ, সৌম্য সরকার, সাব্বির রহমান ও রিপন মণ্ডলের মতো ক্রিকেটাররা।

ড্রাফট পদ্ধতিতে সোমবার বাংলাদেশ সময় ২টা থেকে প্লেয়ার কেনা শুরু করবে পাঁচটি ফ্র্যাঞ্চাইজি। ড্রাফটে জায়গা পাওয়া মোট ক্রিকেটারের সংখ্যা ৪২১, দেশি ১৭৯ জন। প্রতিযোগিতাটির ষষ্ঠ আসর শুরু হবে আগামী ১৭ জুলাই থেকে, শেষ হবে ৮ আগস্ট। আসরজুড়ে ৫টি দল মোট ২৪টি ম্যাচ খেলবে।

আরও পড়ুন

ড্রাফটের আগেই সাকিব আল হাসান, লিটন দাস ও তাসকিন আহমেদ দল পেয়ে গেছেন। সাকিব ও তাসকিন খেলছেন জাফনা কিংসে। লিটন দাসকে নিয়েছে গল গ্যালান্টস।

ড্রাফটে বাংলাদেশের যারা নাম দিয়েছেন-শরিফুল ইসলাম, তাওহীদ হৃদয়, শেখ মেহেদী, শামিম হোসেন, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, তানজিম হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মোসাদ্দেক হোসেন সৈকত, নাহিদ রানা, নাজমুল হোসেন শান্ত, সাইফুদ্দিন, হাসান মাহমুদ, সাইফ হাসান, নুরুল হাসান সোহান, জাকের আলী, আবু হায়দার রনি, মৃত্যুঞ্জয় চৌধুরী, ইয়াসির আলী, তানভীর ইসলাম, জাকির হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাসুম আহমেদ, সৌম্য সরকার, সাব্বির রহমান, রিপন মণ্ডল, আফিফ হোসেন, রাকিবুল হাসান, মুকিদুল ইসলাম ও শহিদুল ইসলাম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুরো বিশ্বকাপ থেকেই কি ছিটকে যাচ্ছেন নেইমার ?

সীমান্ত হত্যা শূন্যে নামাতে সম্মত বিজিবি-বিএসএফ

শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী

প্রথমার্ধে কানাডার জালে বসনিয়ার এক গোল, কঠিন পরীক্ষার সামনে স্বাগতিকরা

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে কি আসলেই আসল শাকিরা ছিলেন?

নেপা‌লের রাষ্ট্রপতি-‌স্পিকারকে বাংলাদেশের আম উপহার