ভিডিও সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০১ জুন, ২০২৬, ০১:০১ দুপুর

পানামার জালে ৬ গোল ব্রাজিলের

পানামার জালে ৬ গোল ব্রাজিলের, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের আগে প্রীতি ম্যাচে পানামার জালে ৬ গোল দিয়ে নিজেদের শক্তির জানান দিলো ব্রাজিল। রিড ডি জেনেরিওর মারাকানা স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই পানামাকে চাপে রাখে ব্রাজিল আক্রমণাত্মক ফুটবল খেলে। দ্বিতীয় মিনিটেই গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র। এগিয়ে যাওয়ার পর অপ্রত্যাশিত ধাক্কা খায় স্বাগতিকরা। ফ্রি-কিক নেন পানামার মাইকেল মুরিলো। সেটি ব্রাজিলের মাথিউস কুনহার গায়ে লেগে জালে জড়ালে ১-১ গোলে ১৪ মিনিটে সমতা ফেরে পানামা।

স্বাগতিক সমর্থকদের আত্মঘাতী গোলের হতাশা দূর করেন ক্যাসেমিরো। ধাক্কা সামলে তার গোলে ৩৯ মিনিটে ২-১ ব্যবধানে এগিয়ে প্রথমার্ধ শেষ করে ব্রাজিল। বিরতির পর দ্বিতীয়ার্ধের খেলা মাঠে ফিরলে পানামার রক্ষণভাগকে পাত্তাই দেয়নি ব্রাজিল। রক্ষণের ভুলের সুযোগকে কাজে লাগিয়ে ৫৩ মিনিটে গোল করেন তরুণ রায়ান। এরপর লুকাস পাকেতার একটি শট পানামার কর্দোবার গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ায়। ৬৩ মিনিটে পেনাল্টি থেকে ব্রাজিলের পঞ্চম গোলটি করেন ইগর থিয়াগো। ৮১ মিনিটে পানামার কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন ডিফেন্ডার দানিলো ষষ্ঠ গোলে। ম্যাচে একেবারেই সুবিধা করতে না পারা পানামার হয়ে হার্ভে দূরপাল্লার শটে ৮৪ মিনিটে গোল করেন। তবে তাতে হার এড়ানো যায়নি। ৬-২ ব্যবধানে ম্যাচ জিতে মাঠ ছাড়ে ব্রাজিল।
আরেক প্রস্তুতি ম্যাচে আগামী ৭ জুন মিশরের মুখোমুখি হবে ব্রাজিল।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পানামার জালে ৬ গোল ব্রাজিলের

আজ থেকে নতুন দামে বিক্রি হবে জ্বালানি তেল

নাটোরের সিংড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

আবারও যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা, উপসাগরে উত্তেজনা অব্যাহত

রামিসা হত্যায় সোহেল ও তার স্ত্রী স্বপ্নার বিচার শুরু

মার্কিন বিমানঘাঁটিতে পাল্টা হামলার দাবি ইরানের