ভিডিও সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০১ জুন, ২০২৬, ০৩:৪৫ দুপুর

নেপালও ভারতের কিছু ভূখণ্ড দখল করে রেখেছে : নেপালের প্রধানমন্ত্রী

নেপালও ভারতের কিছু ভূখণ্ড দখল করে রেখেছে : নেপালের প্রধানমন্ত্রী, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ভারত যেমন নেপালের ভূখণ্ড দখল করেছে, তেমনি নেপালও ভারতের কিছু ভূখণ্ড দখল করে রেখেছে বলে মন্তব্য করেছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। দুই দেশের এই সীমান্ত বিরোধের মধ্যস্থতা প্রক্রিয়ায় যুক্তরাজ্যের সম্পৃক্ততারও আহ্বান জানিয়েছেন তিনি।

নেপালি সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (৩১ মে) নেপালের পার্লামেন্টে শ্রম সংস্কৃতি পার্টির আরেন রাইয়ের এক প্রশ্নের জবাবে শাহ এ মন্তব্য করেন। শাহ বলেন, প্রধানমন্ত্রী হওয়ার পর আমি জানতে পেরেছি, শুধু ভারতই নেপালের জমি দখল করেনি, নেপালও বিভিন্ন স্থানে ভারতের জমি দখল করেছে। বিষয়টি নিয়ে উভয় পক্ষকে বসে বিস্তারিতভাবে পর্যালোচনা করতে হবে। নেপালের কমিউনিস্ট পার্টি (ইউনিফায়েড মার্কসিস্ট-লেনিনিস্ট) দলের উপ-সংসদীয় নেতা পদ্ম আরিয়ালের এক পৃথক প্রশ্নের জবাবে লিপুলেখ ও লিম্পিয়াধুরা নিয়ে বিরোধ প্রসঙ্গে শাহ বলেন, কূটনৈতিক সংলাপের মাধ্যমেই এ সমস্যার সমাধান করা হবে।

আরও পড়ুন

শাহ জানান, সীমান্ত বিরোধ নিয়ে নেপাল চীন ও যুক্তরাজ্যের সঙ্গেও যোগাযোগ করেছে। তিনি বলেন, আমরা শুধু ভারত ও চীনের সঙ্গেই নয়, যুক্তরাজ্য সরকারের সঙ্গেও কথা বলেছি। আমাদের মত হলো, যুক্তরাজ্যেরও এ বিষয়ে আগ্রহ দেখানো উচিত, কারণ এ সমস্যার সূত্রপাত সেই সময়ে, যখন ব্রিটিশ সরকার ভারত ছেড়ে গিয়েছিল। প্রতিবেদন অনুযায়ী, ইতোমধ্যে ভারতকে একটি আনুষ্ঠানিক কূটনৈতিক নোট পাঠিয়েছে নেপাল। ওই নোটের বিষয়ে ভারতের প্রতিক্রিয়া সম্পর্কে শাহ বলেন, প্রতিক্রিয়ায় বলা হয়েছে, উভয় সরকার ইতিহাসবিদ, জরিপবিদ এবং সংশ্লিষ্ট ভূখণ্ড সম্পর্কে অভিজ্ঞ বিশেষজ্ঞদের নিয়ে দল গঠন করবে এবং আলোচনার টেবিলে বসে সমাধান খুঁজবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেপালও ভারতের কিছু ভূখণ্ড দখল করে রেখেছে : নেপালের প্রধানমন্ত্রী

৭ দিন পর বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রের পথে আর্জেন্টিনা দল

লেবাননের আরও গভীরে দখল সুদৃঢ় করার নির্দেশ নেতানিয়াহুর

কুমিল্লা পুলিশ সুপারকে প্রত্যাহার দেখিয়ে সদর দপ্তরের নামে ‘ভুয়া’ চিঠি

তাইওয়ান ঘিরে বিশেষ টহল শুরু চীনের