ভিডিও সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০১ জুন, ২০২৬, ১১:৩৭ দুপুর

মার্কিন বিমানঘাঁটিতে পাল্টা হামলার দাবি ইরানের

মার্কিন বিমানঘাঁটিতে পাল্টা হামলার দাবি ইরানের, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের বিমানঘাঁটিতে পাল্টা হামলা চালানোর দাবি করেছে ইরান। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, ইরানের দক্ষিণাঞ্চলের হরমোজগান প্রদেশের সিরিক দ্বীপে একটি যোগাযোগ টাওয়ারে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে একটি মার্কিন বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

ফার্স নিউজ এজেন্সির বরাতে আইআরজিসি জানিয়েছে, হরমোজগান প্রদেশের সিরিক দ্বীপে অবস্থিত যোগাযোগ টাওয়ারে মার্কিন সেনাবাহিনীর হামলার প্রায় এক ঘণ্টা পর আইআরজিসির মহাকাশ বাহিনীর ইউনিটগুলো ওই হামলার উৎসস্থল হিসেবে চিহ্নিত বিমানঘাঁটিকে লক্ষ্য করে আঘাত হানে।তবে হামলার শিকার বিমানঘাঁটিটি কোথায় অবস্থিত, সে বিষয়ে কোনো তথ্য দেয়নি আইআরজিসি।

আরও পড়ুন

সূত্র: আল জাজিরা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন বিমানঘাঁটিতে পাল্টা হামলার দাবি ইরানের

ছুটি শেষে সচিবালয়ে প্রধানমন্ত্রী, সরকারি অফিসে কর্মচাঞ্চল্য 

সূর্যবংশীর জাতীয় দলে অভিষেক নিয়ে যা বলছে বিসিসিআই

রাজধানীর দিলকুশায় মানববন্ধনে পুলিশের লাঠিচার্জ ও টিয়ারগ্যাস নিক্ষেপ

জাতিসংষের মরণোত্তর পদক পাচ্ছেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী

আসামি সোহেল রানা ও তার স্ত্রী আদালতে