ছুটি শেষে সচিবালয়ে প্রধানমন্ত্রী, সরকারি অফিসে কর্মচাঞ্চল্য
পবিত্র ঈদুল আজহার দীর্ঘ ছুটি শেষে আবারও সরকারি ও বেসরকারি অফিস-আদালতে স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে। ফলে রাজধানীসহ সারা দেশের সরকারি অফিসে কর্মচাঞ্চল্য ফিরতে শুরু করেছে। সোমবার (১ জুন) সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন সরকারি দফতরে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। ছুটি শেষে কর্মস্থলে ফিরে নিজ নিজ দায়িত্ব পালনে ব্যস্ত হয়ে পড়েন তারা।
ঈদুল আজহা উপলক্ষে গত ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি ছিল। ঈদ উদ্যাপন শেষে প্রথম কর্মদিবসে সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ৯টার কিছু পরে সচিবালয়ে প্রবেশ করেন তিনি। সকালেই সচিবালয়ে প্রবেশ করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন ও প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীসহ কয়েকজন মন্ত্রী ও প্রতিমন্ত্রী।তবে প্রথম কর্মদিবসে সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের অনেক কক্ষেই কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতি ছিল তুলনামূলক কম।
অন্যদিকে, দীর্ঘ ছুটির পর সহকর্মীদের সঙ্গে দেখা হওয়ায় ঈদের শুভেচ্ছা বিনিময় ও কোলাকুলিতে ব্যস্ত সময় কাটাতে দেখা গেছে অনেককে।
সরকারি অফিস খোলার পাশাপাশি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানেও কার্যক্রম শুরু হয়েছে। তবে অনেক সরকারি দফতরে উপস্থিতি কিছুটা কম দেখা গেছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, দূরপাল্লার যাত্রা ও যানজটের কারণে কিছু কর্মকর্তা-কর্মচারী এখনো কর্মস্থলে ফিরতে পারেননি।
আরও পড়ুন
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








