হবিগঞ্জে ১২০ কেজি গাঁজাসহ পিকআপভ্যান জব্দ, আটক ১
হবিগঞ্জের মাধবপুরে পুলিশের বিশেষ অভিযান চালিয়ে ১২০ কেজি গাঁজাসহ একটি পিকআপভ্যান জব্দ করা হয়েছে। এ সময় মাদক পরিবহনের অভিযোগে রিপন দাশ (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত রিপন দাশ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বাসিন্দা।
গতকাল রোববার (৩১ মে) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর ডাকবাংলা এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে একটি পিকআপভ্যানে তল্লাশি চালিয়ে পানির ফিল্টারের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মাধবপুর উপজেলার পূর্বাঞ্চলের সৈয়দ মিয়ার বাড়ি এলাকা থেকে গাঁজার চালানটি পিকআপভ্যানে তোলা হয়েছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ গাড়িটি জব্দ করা হয়।
আরও পড়ুনমাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা জানান, “গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে। মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপভ্যানটি জব্দ করা হয়েছে। এ সময় রানা দাশ নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1780309503.jpg)







