ভিডিও শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০১ জুন, ২০২৬ ০৩:২২ পিএম

চুয়াডাঙ্গায় ঘুমের মধ্যে সাপের কামড়ে জামায়াত নেতার মৃত্যু

চুয়াডাঙ্গায় ঘুমের মধ্যে সাপের কামড়ে জামায়াত নেতার মৃত্যু

চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর গ্রামে সাপের কামড়ে শাফায়াত উল্লাহ (৪০) নামে এক জামায়াত নেতার মৃত্যু হয়েছে। 

আজ সোমবার (১ জুন) সকাল সাড়ে ৮টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত শাফায়াত উল্লাহ বেগমপুর গ্রামের শফিকুর রহমানের ছেলে। তিনি বহুলাপাড়া জামে মসজিদের পেশ ইমাম এবং বেগমপুর ইউনিয়ন জামায়াতের ওলামা বিভাগের সভাপতি ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার (৩১ মে) রাতে খাবার শেষে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন শাফায়াত উল্লাহ। রাত ১টার দিকে ঘুমন্ত অবস্থায় তাকে একটি সাপ কামড় দেয়।

পরে তিনি অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।

আরও পড়ুন

চুয়াডাঙ্গা জেলা জামায়েতের সহকারী সেক্রেটারি আব্দুল কাদের জানান, শাফায়াত উল্লাহ বেগমপুর ইউনিয়ন জামায়াতের ওলামা বিভাগের সভাপতি ছিলেন। 

পাশাপাশি তিনি বহুলাপাড়া জামে মসজিদের পেশ ইমাম এবং ঝিনাইদহের মহেশপুর উপজেলার পোতারপাড়া জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করতেন। সাপের কামড়েই তার মৃত্যু হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

দর্শনা থানার পরিদর্শক (অপারেশন) মোখলেসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের দাবিকে ‘নিছক কল্পনা’ বলে উড়িয়ে দিলো ইরান

বিকেলে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন করবেন অর্থমন্ত্রী

জুনের ১০ দিনে এলো ১২০ কোটি ডলার রেমিট্যান্স

বিশ্বকাপের প্রথম ম্যাচেই ৩ লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হেসেখেলে হারাল মেক্সিকো

এক ম্যাচেই ২ লাল কার্ড, ৯ জন নিয়ে খেলছে দক্ষিণ আফ্রিকা

চুক্তি অনুমোদনের কথা জানিয়ে ইরানে হামলার পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প