ভিডিও শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২৫ জুলাই, ২০২৬ ১২:৩১ এএম

মিরপুরে গোলাগুলি, ২ জন গুলিবিদ্ধ

ছবি : সংগৃহীত, মিরপুরে গোলাগুলি, ২ জন গুলিবিদ্ধ

রাজধানীর মিরপুরে সন্ত্রাসীদের গুলিতে যুবদল নেতাসহ দুজন গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে কাফরুল থানার মিরপুর-১৩ এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন কাফরুল থানা যুবদলের সদস্যসচিব হাফিজুর রহমান এবং বিএনপি কর্মী মো. ইউসুফ। গুলিবিদ্ধ অবস্থায় তাদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, রাত সাড়ে ১১টার দিকে হাফিজুর রহমানসহ ৭ থেকে ৮ জন এলাকায় আড্ডা দিচ্ছিলেন। এ সময় তিনজন অস্ত্রধারী ব্যক্তি এসে তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে হাফিজুর রহমানের শরীরে দুটি এবং ইউসুফের বুকে একটি গুলি লাগে।

আরও পড়ুন

ঘটনার পর স্থানীয় লোকজন ধাওয়া দিয়ে অস্ত্রধারী একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। তবে তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তির পরিচয় জানা যায়নি।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গুলিবিদ্ধ দুজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরপুরে গোলাগুলি, ২ জন গুলিবিদ্ধ

বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে কাতারের আমিরকে প্রধানমন্ত্রীর চিঠি

রাষ্ট্রপতিকে বহাল রেখে মধু খেয়ে, এখন তার বিচার দাবি করা হাস্যকর : রাশেদ খাঁন

রাষ্ট্রপতির পদটিকে ব্যক্তি নয় প্রতিষ্ঠান হিসেবে দেখে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী

জয়পুরহাটের পাঁচবিবিতে ইয়াবাসহ হিজড়া গ্রেফতার

উল্টো রথের মধ্যদিয়ে বগুড়ার নন্দীগ্রামে শেষ হলো রথযাত্রা উৎসব