ভিডিও রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৭:০৭ পিএম

জায়েদ খানের পাঠানো ১০ হাজার টাকা ফেরত পাঠালেন রিফাত চৌধুরী

জায়েদ খানের পাঠানো ১০ হাজার টাকা ফেরত পাঠালেন রিফাত চৌধুরী

শারীরিক অসুস্থতায় হাসপাতালে চিকিৎসাধীন কবি ও অভিনেতা রিফাত চৌধুরীর চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র থেকে চিত্রনায়ক জায়েদ খান পাঠানো ১০ হাজার টাকা শেষ পর্যন্ত গ্রহণ করেননি তিনি।

শনিবার (২৬ সেপ্টেম্বর) জায়েদ খানের পাঠানো টাকা রিফাত চৌধুরীর কাছে পৌঁছে দিতে গেলে ব্যক্তিগত কারণ দেখিয়ে তা নিতে অস্বীকৃতি জানান তিনি।

 

ঘটনার সূত্রপাত কয়েক দিন আগে। রিফাত চৌধুরীর চিকিৎসার জন্য এক সাংবাদিকের মাধ্যমে ১০ হাজার টাকা পাঠান জায়েদ খান। তবে টাকা তার হাতে পৌঁছানোর আগেই বিভিন্ন সংবাদমাধ্যমে জায়েদ খানের আর্থিক সহায়তার খবর প্রকাশিত হয়। বিষয়টি নিয়ে বিরক্ত হন রিফাত।

শুক্রবার রাতে রিফাত চৌধুরী জানান, তিনি শুনেছেন জায়েদ খান একজনের মাধ্যমে তার জন্য কিছু টাকা পাঠিয়েছেন। তবে টাকা তাকে দেওয়া হয়নি এবং বিষয়টি নিয়েও তাকে নিশ্চিতভাবে জানানো হয়নি।

এর আগে এক সাক্ষাৎকারে রিফাত জানিয়েছিলেন, জায়েদ খান তাকে কোনো আর্থিক সহযোগিতা করেননি। পরে জানা যায়, জায়েদ খান সত্যিই তার জন্য ১০ হাজার টাকা পাঠিয়েছিলেন। শনিবার সেই টাকা পৌঁছে দিতে গেলেও তা গ্রহণ করেননি রিফাত।

আরও পড়ুন

এদিকে ১৪ সেপ্টেম্বর শারীরিক অসুস্থতা নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন রিফাত চৌধুরী। পা ও কোমরের সমস্যার পাশাপাশি শ্বাসকষ্ট, বুকে ব্যথা, অনিদ্রা ও অতিরিক্ত দুর্বলতায় ভুগছেন তিনি। হাসপাতালে ভর্তির পর শুরুতে বেড না পেয়ে কয়েক দিন মেঝেতে থাকতে হয়েছিল তাকে। পরে ২১ সেপ্টেম্বর রাতে তাকে কেবিনে নেওয়া হয়।

আশির দশক থেকে কবিতা ও অভিনয়ের সঙ্গে যুক্ত রিফাত চৌধুরী। ১৯৮৪ সালে প্রকাশিত হয় তার প্রথম কাব্যগ্রন্থ ‘আলিঙ্গনের নাম’। চার দশকের সাহিত্যজীবনে তার ২৯টি বই প্রকাশিত হয়েছে বলে জানা গেছে।

অভিনয়েও পরিচিতি রয়েছে রিফাতের। ‘সিক্সটি নাইন’ নাটকের ‘জাতীয় কাকা’ চরিত্রসহ বিভিন্ন নাটকে অভিনয় করেছেন তিনি। পাশাপাশি ‘ব্যাচেলর’ ও ‘মেহেরজান’ সিনেমাতেও অভিনয় করেছেন এই কবি ও অভিনেতা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জায়েদ খানের পাঠানো ১০ হাজার টাকা ফেরত পাঠালেন রিফাত চৌধুরী

১

বগুড়ার শিবগঞ্জে মাদ্রাসার জায়গা দখল করে ঘর নির্মানের অভিযোগ

২

বগুড়ায় কলেজ ছাত্রী অপহরণ মামলায় মিম’র জামিন নামঞ্জুর

৩

ঢাকা স্টক এক্সচেঞ্জের নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন অনলাইনে

৪

টঙ্গীতে কাভার্ডভ্যানের চাপায় মা ও ছেলে নিহত

৫

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা দুষছেন একে অপরকে

৬