ভিডিও রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ০২:৫৯ পিএম

নতুন বাণিজ্যিক টুর্নামেন্টের পথে বিসিবি

নতুন বাণিজ্যিক টুর্নামেন্টের পথে বিসিবি

স্পোর্টস ডেস্ক : ইংলিশ কাউন্টির আদলে ঘরোয়া ক্রিকেটের তিন সংস্করণকে এক ছাতার নিচে আনার উদ্যোগ নিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। ফ্র্যাঞ্চাইজির ছোঁয়া রেখে চালাবেন ঘরোয়া ক্রিকেট। ছয়টি ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত হয়ে আছে। টুর্নামেন্ট ও ফ্র্যাঞ্চাইজি দলের নামও ঠিক। আনুষ্ঠানিক ঘোষণা দেওয়াটাই শুধু বাকি। সেটাও সম্পন্ন হতে যাচ্ছে। ঢাকার একটি পাঁচতারকা হোটেলে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে প্রকাশ করা হবে নতুন টুর্নামেন্টের বিস্তারিত। 

ফরচুন সুজ, ব্লুস্টার লিমিটেড, সিটিজেন ব্যাংক, একমি গ্রুপ, ওয়ালটন গ্রুপ ও সেভেন রিংস সিমেন্ট নিয়ে ছয় দলের ছয় ফ্র্যাঞ্চাইজি। তিন বছরের জন্য চুক্তি হবে ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে। বিসিবি থেকে খরচের সিলিং সিট করে দেওয়া হবে। ক্রিকেটাদের সম্মানীও নির্ধারণ করে দেবে বোর্ড। একটি দল ২০ জন করে ক্রিকেটার নেওয়ার সুযোগ পাবে। ছয় দলে ১২০ জন ক্রিকেটার খেলার সুযোগ পাবেন।

আরও পড়ুন

কোচিং স্টাফ ঠিক করা হবে লটারির মাধ্যমে। ক্রিকেটারদের মতো কোচিং স্টাফের সম্মানীও বোর্ড ঠিক করে দেবে। অর্থাৎ ফ্র্যাঞ্চাইজি হলেও টুর্নামেন্টের লাগাম থাকবে বিসিবির হাতে। নিয়মের কড়াকড়ির কারণ খরচ লাগামের মধ্যে রাখা। এর উদ্দেশ্য ক্রিকেটারদের আর্থিকভাবে লাভবান হওয়ার পাশাপাশি খেলার সুযোগ করে দেওয়া। ডিসেম্বরের দিকে টি-২০ এই বাণিজ্যিক টুর্নামেন্ট মাঠে গড়াবে। বরিশাল বিভাগীয় স্টেডিয়াম ও ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে টি২০ টুর্নামেন্ট। কুড়ি ওভারের খেলা শেষ হলে মাঠে গড়াবে ওয়ানডে টুর্নামেন্ট। সবার শেষে হবে প্রথম শ্রেণির লিগ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বাণিজ্যিক টুর্নামেন্টের পথে বিসিবি

১

আবার পেছাল হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ

২

ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্পের

৩

শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে : জ্বালানিমন্ত্রী

৪

যুক্তরাষ্ট্রের ওপর আস্থা নেই : পেজেশকিয়ান

৫

হাসান-খালেদের নৈপূণ্যে কাউন্টির শীর্ষ লিগে কেন্ট

৬