ভিডিও রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ০২:৩৮ পিএম

হাসান-খালেদের নৈপূণ্যে কাউন্টির শীর্ষ লিগে কেন্ট

হাসান-খালেদের নৈপূণ্যে কাউন্টির শীর্ষ লিগে কেন্ট

স্পোর্টস ডেস্ক : কাউন্টি ক্রিকেটে বল হাতে আলো ছড়িয়েছেন দুই বাংলাদেশি পেসার হাসান মাহমুদ ও খালেদ হাসান। তাদের দল কেন্টও পেয়েছে কাক্সিক্ষত সাফল্য। প্রমোশন পেয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপের শীর্ষ স্তর ডিভিশন ওয়ানে জায়গা করে নিয়েছে কেন্ট।

রোববার (২৭ সেপ্টেম্বর) ডিভিশন টুর পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থান নিশ্চিত হয়েছে কেন্টের। এতে এক বছর পর শীর্ষ স্তরে ফিরল দলটি। কেন্টের এই সাফল্যের পথে হাসান মাহমুদ ৪ ম্যাচে ২৬ উইকেট ও খালেদ ৩ ম্যাচে নিয়েছেন ১৬ উইকেট। ইংল্যান্ডের ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটের ঐতিহ্যবাহী প্রতিযোগিতাটিতে দুটি বিভাগে খেলা হয়। ৮ দলের ডিভিশন টু থেকে পয়েন্ট টেবিলের শীর্ষ দুটি দল পরের মৌসুমে ১০ দলের ডিভিশন ওয়ানে জায়গা করে। আর ডিভিশন ওয়ানের নিচের দুটি দল নেমে যায় ডিভিশন টুতে।

আরও পড়ুন

চলতি মৌসুমে ডিভিশন টুতে চ্যাম্পিয়ন হয়েছে ডারহাম, কেন্ট দ্বিতীয়। মৌসুমের শেষ ম্যাচে কেন্ট ৮ উইকেটে হারিয়েছে গ্লস্টারশায়ারকে। তবে এই ম্যাচ শেষ হওয়ার আগেই মিডলসেক্সের কাছে নর্দাম্পটনশায়ারের হারে দ্বিতীয় স্থান নিশ্চিত হয় হয় কেন্টের। ১৪ ম্যাচ শেষে কেন্টের পয়েন্ট ১৯৮, নর্দাম্পটনশায়ারের ১৯১। অথচ গত মৌসুমে ডিভিশন টুয়ের তলানিতে থেকে শেষ করেছিল কেন্ট। তাদের ওপরে থাকা নর্দাম্পটনশায়ারের সঙ্গে ব্যবধান ছিল ২৯ পয়েন্টের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসান-খালেদের নৈপূণ্যে কাউন্টির শীর্ষ লিগে কেন্ট

১

জাসদ কার্যালয়ে আ’লীগের নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনা করছিল : স্বরাষ্ট্রমন্ত্রী

২

মার্কিন হামলার জবাব নতুন অস্ত্রে দেওয়ার হুঁশিয়ারি ইরানের

৩

চাইনিজ তাইপের কাছে হারল বাংলাদেশ

৪

প্রধানমন্ত্রী শুধু বাংলাদেশের কথাই বলেননি, বিশ্ব শান্তির কথাও বলেছেন : মাহদী আমিন

৫

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় আটক ৩

৬