মান্যতার কপালে সিঁদুর পরিয়ে আলোচনায় সঞ্জয় দত্ত
বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত স্ত্রী মান্যতা দত্তকে সঙ্গে নিয়ে মুম্বাইয়ের জনপ্রিয় লালবাগচা রাজার মণ্ডপে দর্শন করতে গিয়ে নতুন করে আলোচনায় এসেছেন।
গত মঙ্গলবার লালবাগচা রাজার দর্শনে যান সঞ্জয় ও মান্যতা। এ সময় গণেশের পায়ের কাছ থেকে সিঁদুর নিয়ে স্ত্রী মান্যতার কপালে পরিয়ে দেন অভিনেতা। সেই মুহূর্তের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।
দর্শনের সময় সঞ্জয় দত্তকে স্ত্রীকে আগলে রাখতে দেখা যায়। মণ্ডপে ছিল দর্শনার্থীদের ব্যাপক ভিড়। নিরাপত্তারক্ষীদের সঙ্গে নিয়ে সেখানে প্রবেশ করেন তিনি। পুরো সময় মান্যতার কাছাকাছি ছিলেন সঞ্জয় এবং ভিড়ের মধ্যে তাকে নিরাপদে রাখার চেষ্টা করেন।
পাপারাজ্জিদের ক্যামেরায়ও ধরা পড়ে সঞ্জয়-মান্যতার সেই বিশেষ মুহূর্ত।
আরও পড়ুনএদিন সঞ্জয় দত্তের পরনে ছিল উজ্জ্বল কমলা রঙের পাঞ্জাবি। অন্যদিকে মান্যতা পরেছিলেন উজ্জ্বল গোলাপি রঙের সালোয়ার-কামিজ।
লালবাগচা রাজার দর্শন নিয়ে সঞ্জয় দত্ত বলেন, সেখানে আবারও যেতে পারা তার জন্য সৌভাগ্যের বিষয়। গণেশ তাকে ডেকেছেন বলেই তিনি সেখানে যেতে পেরেছেন বলে জানান অভিনেতা। প্রতিবছর যেন লালবাগচা রাজার দর্শন করতে পারেন, সেই প্রার্থনাও করেন তিনি।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1790438116.jpg)
_medium_1790434123.jpg)
_medium_1790433523.jpg)
_medium_1790424586.jpg)
_medium_1790423996.jpg)
_medium_1790417206.jpg)

_medium_1790407360.jpg)
_medium_1790403259.jpg)