ভিডিও শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:৪৬ পিএম

শিক্ষক নিয়োগে রাজনীতির খেলা থেকে সরে এসে মেধাকে সম্মান দিন: জামায়াত আমির

শিক্ষক নিয়োগে রাজনীতির খেলা থেকে সরে এসে মেধাকে সম্মান দিন: জামায়াত আমির

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগে ভুল রাজনীতির খেলা থেকে সরে এসে মেধাকে সম্মান জানানোর আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (২৬ সেপ্টেম্বর) জামায়াত আমিরের ফেসবুক পেজে দেয়া এক স্ট্যটাসে তিনি এ আহ্বান জানিয়েছেন।

ডা. শফিকুর রহমান বলেন, সরকারি চাকরিতে প্রবেশ রাজনৈতিক আনুগত্যের বিষয় নয়। একজন নাগরিক হিসেবে চাকরিপ্রার্থীর মেধা ও যোগ্যতাই হওয়া উচিত একমাত্র বিবেচ্য বিষয়।

আরও পড়ুন

ভেরিফিকেশনের প্রক্রিয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করে জামায়াত আমির বলেন, ভেরিফিকেশনের নামে ফ্যাসিবাদী আমলের এই অপকর্ম পরিত্যাগ করতে হবে। ফ্যাসিবাদী আমলের অনুরূপ যেকোনো ধরনের কূটকৌশল ও অপতৎপরতা দেশের জনগণ আর সহ্য করবে না।

অধিকার আদায়ে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, জনগণকে সঙ্গে নিয়ে প্রতিবাদ ও প্রতিরোধ অব্যাহত থাকবে। মেধাবী যুবসমাজসহ তরুণদের নিজেদের অধিকার আদায়ে আবারও সোচ্চার হতে হবে। এখানে বিন্দুমাত্র ছাড় দিলে বাংলাদেশ আবারও মেধাহীন ফ্যাসিবাদের অভয়ারণ্যে পরিণত হবে; তাই কোনো ছাড় দেওয়ার অবকাশ নেই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষক নিয়োগে রাজনীতির খেলা থেকে সরে এসে মেধাকে সম্মান দিন: জামায়াত আমির

১

২০২৭ ওয়ানডে বিশ্বকাপই শেষ বিশ্বকাপ: কোহলি

২

বিএনপিকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না : বিদ্যুৎমন্ত্রী

৩

জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

৪

গণপতি চক্রবর্তী হত্যা মামলার তদন্তে ৩৫ আলামত, ডিএনএ পরীক্ষার অপেক্ষা

৫

রংপুরে প্রতারক চক্রের মূলহোতাসহ গ্রেফতার ২

৬