ভিডিও শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর, ২০২৬ ০৭:৩২ পিএম

হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় ৯৮০ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এ সময়ে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৫ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ২৬ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৮৪ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন। এ সময়ে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে মারা যাওয়া ৩ জনের মধ্যে ঢাকা বিভাগে ১ জন, চট্টগ্রাম বিভাগে ১ জন এবং খুলনা বিভাগে ১ জন রয়েছেন।

আরও পড়ুন

গত ১৫ মার্চ ২০২৬ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮৬ হাজার ৮১৩ জন। এ সময়ে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২১ হাজার ৯৯ জন। ১৫ মার্চ থেকে অদ্যাবধি মোট সন্দেহজনক হাম রোগীর ভর্তির সংখ্যা ১ লাখ ৬৫ হাজার ১৫৫ জন এবং হাসপাতাল থেকে মোট ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৫৮ হাজার ৫৭৬ জন। এ সময়ের মধ্যে মোট সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৮৬ জন এবং নিশ্চিতভাবে হামে মৃত্যুর সংখ্যা ১০১ জন।

গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ ৩৯৪ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে, যেখানে নতুন ভর্তি হয়েছেন ৩২২ জন এবং সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১৯৯ জন। এছাড়া, চট্টগ্রাম বিভাগে ২৪২ জন, সিলেট বিভাগে ১৩১ জন, বরিশাল বিভাগে ৯৫ জন, ময়মনসিংহ বিভাগে ৬২ জন, খুলনা বিভাগে ৩২ জন, রাজশাহী বিভাগে ১৫ জন এবং রংপুর বিভাগে ৯ জন নতুন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

১

গাইবান্ধার ফুলছড়ির বালাসীঘাটে ড্রেজার আটক, ২ লাখ টাকা জরিমানা

২

বগুড়ার শেরপুরে সিরাজ এমপি‘র গাড়িবহরে হামলার আসামি  নান্নু গ্রেফতার

৩

জয়পুরহাটের কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধে মহাসড়কের দুইপাশে কচুরিপনা অপসারণ

৪

গ্রিসে বিস্ফোরণে ভবন ধসে নিহত ৬

৫

রংপুরে অনলাইন জুয়ার আসরে মেট্রো ডিবির অভিযান, গ্রেফতার ৩

৬