ভিডিও শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর, ২০২৬ ০৭:২৩ পিএম

বগুড়ার শেরপুরে সিরাজ এমপি‘র গাড়িবহরে হামলার আসামি  নান্নু গ্রেফতার

বগুড়ার শেরপুরে সিরাজ এমপি‘র গাড়িবহরে হামলার আসামি  নান্নু গ্রেফতার

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী জি এম সিরাজের নির্বাচনী প্রচারণার গাড়িবহরে হামলা ও বোমা বিস্ফোরণ মামলায় শহিদুজ্জামান নান্নু (৪৫) নামের এক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি বিশালপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিমলা গ্রামের জাহিদুল ইসলামের ছেলে।

গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে অভিযান চালিয়ে পৌরশহরের সাব রেজিস্ট্রি অফিসের সামনে থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৪ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণাকালে তৎকালীন বিএনপি প্রার্থী জি এম সিরাজের গাড়িবহরে হামলা ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ ঘটনায় ২০২৪ সালের ১৫ নভেম্বর বিএনপি নেতা গোলাম মোস্তফা বাদি হয়ে শেরপুর থানায় মামলা করেন। মামলায় ৭৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়। পুলিশ জানায়, মামলাটি তদন্তকালে শহিদুজ্জামান নান্নুর সম্পৃক্ততার তথ্য পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দীন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, শহিদুজ্জামান নান্নু ওই মামলার তদন্তে প্রাপ্ত আসামি। আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে তাকে বগুড়া আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শেরপুরে সিরাজ এমপি‘র গাড়িবহরে হামলার আসামি  নান্নু গ্রেফতার

১

জয়পুরহাটের কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধে মহাসড়কের দুইপাশে কচুরিপনা অপসারণ

২

গ্রিসে বিস্ফোরণে ভবন ধসে নিহত ৬

৩

রংপুরে অনলাইন জুয়ার আসরে মেট্রো ডিবির অভিযান, গ্রেফতার ৩

৪

ব্র্যাক ব্যাংক পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগ দিলেন ড. মোহাম্মদ আবদুর রাজ্জাক

৫

তিস্তা নদী থেকে অবৈধ পাথর পরিবহণকালে ট্রাক জব্দ, গ্রেফতার ২

৬