ভিডিও শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর, ২০২৬ ০৬:৫৫ পিএম

টেকনাফে ৯০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

টেকনাফে ৯০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

কক্সবাজারের টেকনাফে (স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন) এসআরবি-১৫ বিশেষ অভিযানে ৯০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে। এসআরবি-১৫-এর সহকারী পরিচালক আ ম ফারুক আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন- টেকনাফ পৌরসভার মৃত কবির আহমদের ছেলে নুরুল হুদা (৪০), মো. ছিদ্দিক (৩২) এবং মো. ইয়াছিন (২৫)।

এসআরবি-১৫ সূত্র জানায়, টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক টহল দল শনিবার সকালে টেকনাফ শাপলা চত্বরে অবস্থানকালে গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী টেকনাফ পৌরসভার ২নং ওয়ার্ডের জনৈক নুরুল হুদার বসতঘরে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে মজুত করে অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে সকাল পৌনে ৭টার দিকে এসআরবি-১৫-এর চৌকস আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে। আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে কয়েকজন মাদক কারবারি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে অত্যন্ত দক্ষতার সঙ্গে তিন মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়।

আরও পড়ুন

পরবর্তীতে ধৃত আসামিদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলে, তাদের হেফাজতে ইয়াবা থাকার কথা স্বীকার করে এবং তাদের দেওয়া তথ্যমতে ৯টি প্যাকেটে সর্বমোট ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ছাড়াও মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত মো. ছিদ্দিকের কাছ থেকে একটি কালো রঙের সিম্ফোনি বাটন মোবাইল এবং মো. ইয়াছিনের কাছ থেকে একটি ভিভো ওয়াই৩৩এস অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

সূত্রটি আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওয়ান ব্যাংকের নোয়াখালীতে নতুন উপশাখার উদ্বোধন  

১

টেকনাফে ৯০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

২

রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলা, নিহত ৭

৩

স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ. চৌধুরীর ১০১তম জন্মবার্ষিকী উদযাপন এবং স্মৃতিকথা সংকলন বইয়ের মোড়ক উন্মোচন

৪

কুড়িগ্রামে কর্মসংস্থান ব্যাংকের SBMMEF প্রকল্পের চেক বিতরণ ও প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

৫

দেশ অস্থিতিশীল করার চেষ্টা করলে কাউকে ছাড় দেয়া হবে না: তথ্য প্রতিমন্ত্রী

৬