বিগত সরকার সময়মতো হামের টিকা দেয়নি, তাই খেসারত দিতে হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
বিগত সরকার সময়মতো হামের টিকা দেয়নি, তাই খেসারত দিতে হচ্ছে বর্তমান সরকারকে— এমন অভিযোগ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
আজ (শনিবার, ২৬ সেপ্টেম্বর) দেশব্যাপী বিশেষ হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিদেশি সংস্থাগুলো বারবার তাগাদা দিলেও বিগত সরকার হামের টিকা দেয়নি। এর আগেও হাম হয়েছে, তবে এত রোগী মারা যায়নি। এ বছর হামে আগের বছরের তুলনায় বেশি শিশু মারা গেছে।
আরও পড়ুনসরদার মো. সাখাওয়াত হোসেন জানান, নতুন করে ইউনিসেফ ৪০ লাখ ডোজ হাম টিকা দিয়েছে। আজ থেকে সারাদেশে ৩৪ লাখ শিশুকে টিকার আওতায় আনা হবে। বর্তমান সরকার দায়িত্ব পাওয়ার পর তিন ধাপে এক কোটি ৮৫ লাখ শিশুকে টিকা দেওয়া হয়েছে।
এছাড়া, গত বছরের তুলনায় এ বছর ডেঙ্গুর প্রকোপ অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। হাম ও ডেঙ্গু মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1790398549.jpg)






_medium_1790401227.jpg)