জয়পুরহাটের পাঁচবিবিতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: পাঁচবিবিতে যাত্রীবাহী বাসের ধাক্কায় আকাশ (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে পাঁচবিবি পৌর শহরের নাকুরগাছি বিজনেস ম্যানেজমেন্ট স্কুল এন্ড কলেজের প্রধান গেটের সামনে জয়পুরহাট-হিলি আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আকাশ জয়পুরহাট সদর উপজেলার মধুপুর গ্রামের মাছ ব্যবসায়ী মোঃ নজরুল ইসলামের পুত্র। তিনি একটি বেসরকারি কোম্পানিতে বিক্রয় প্রতিনিধি হিসবে চাকরি করতেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আকাশ মোটরসাইকেল যোগে হিলির দিকে যাচ্ছিলেন। এ সময় দিনাজপুরের হিলি থেকে ছেড়ে আসা পাবনাগামী সৌমিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে এসে তাকে ধাক্কা দেয়।
আরও পড়ুনএ ধাক্কায় তিনি মোটরসাইকেল থেকে ছিটকে সড়কের পাশে পড়ে আহত হয় এবং মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থল থেকে আকাশকে উদ্ধার করে জয়পুরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তামবিরুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর বাসটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে পুলিশ ও স্থানীয় জনতা ধাওয়া করলে চালক ও হেলপার বাস ফেলে পালিয়ে যায়। বাসটি জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
মন্তব্য করুন



_medium_1790418886.jpg)


_medium_1790417685.jpg)

_medium_1790408418.jpg)
