খুলনা বিভাগে ডেঙ্গুতে এক দিনে ৫ জনের মৃত্যু, নতুন ভর্তি ২৭৬
খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনা জেলায় চারজন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে একজন ডেঙ্গু রোগী মারা গেছেন।
একই সময়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২৭৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদফতরের খুলনা বিভাগীয় পরিচালকের দফতর থেকে আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) প্রকাশিত ডেঙ্গু রোগীর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনটিতে পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেনের স্বাক্ষর রয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে ১৮৮ জন এবং বেসরকারি হাসপাতালে ৮৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ সময়ে পাঁচজনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুনচলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত খুলনা বিভাগে মোট ১২ হাজার ৩০২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৪৪ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ১০ হাজার ৮১৮ জন রোগী সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ১৪১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এ ছাড়া ২৯৯ জন রোগীকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তির দিক থেকে খুলনা জেলায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন। জেলার বিভিন্ন হাসপাতালে ১৫৪ জন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৭২ জনসহ মোট ২২৬ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
এ ছাড়া বাগেরহাটে ১১ জন, সাতক্ষীরায় ১০ জন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৭ জন, নড়াইলে ১২ জন, কুষ্টিয়ায় ৪ জন, চুয়াডাঙ্গায় ২ জন এবং মেহেরপুরে ৪ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1790425512.jpg)
_medium_1790424871.jpg)



_medium_1790402339.jpg)