ভিডিও শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর, ২০২৬ ০৮:৫০ পিএম

পুজোর কটা দিনের প্রেমগুলো দারুণ লাগত: কৌশানি

পুজোর কটা দিনের প্রেমগুলো দারুণ লাগত: কৌশানি

বিনোদন ডেস্কঃ দুর্গাপূজা ঘিরে শৈশব-কৈশোরের নানা স্মৃতি এখনো মনে গেঁথে আছে টালিউড অভিনেত্রী কৌশানি মুখার্জির। অভিনেত্রী হওয়ার আগের পূজার দিনগুলোর কথা বলতে গিয়ে তিনি জানিয়েছেন, উৎসবের সময়কার সৌন্দর্য প্রতিযোগিতা ও কয়েক দিনের প্রেমের স্মৃতি তার কাছে বিশেষ হয়ে আছে।

কৌশানি জানান, ছোটবেলায় পূজার সময় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে বিভিন্ন মণ্ডপে প্রতিমা দেখতে যেতেন। সে সময় বিভিন্ন পূজামণ্ডপে সৌন্দর্য প্রতিযোগিতার আয়োজন করা হতো। সেসব আয়োজনে অনেক তরুণের নজরও কাড়তেন তিনি।

অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, একবার এমনই একটি প্রতিযোগিতায় তাকে পছন্দ করে নেওয়া হয় এবং পরে তিনি প্রতিযোগিতায় জয়ী হন। ‘পূজার সেরা সুন্দরী’ হওয়ার সেই স্মৃতি তার কাছে তখন বড় আনন্দের বিষয় ছিল। পুরস্কার নিয়ে বাড়ি ফেরার পর ভাইবোনেরাও বিষয়টি উদ্‌যাপন করতেন।

তবে পূজার সেই সময়কার স্মৃতিতে শুধু সৌন্দর্য প্রতিযোগিতাই নয়, প্রেমের ঘটনাও রয়েছে বলে জানান কৌশানি। তার ভাষায়, পূজার কয়েক দিনের প্রেমের বিষয়টি তার বেশ ভালো লাগত। তবে সেই সম্পর্কগুলোও স্থায়ী হতো না; পূজা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই অনেক সময় সেসব প্রেমেরও ইতি ঘটত।

আরও পড়ুন

এবারের দুর্গাপূজাও কৌশানির জন্য ব্যস্ততায় কাটবে। দুর্গাপূজায় মুক্তি পাওয়ার কথা রয়েছে তার অভিনীত নতুন সিনেমা ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’। সপ্তমী পর্যন্ত সিনেমাটির প্রচারে ব্যস্ত থাকবেন তিনি। এরপর পরিবারের সঙ্গে পূজার আনন্দে সময় কাটানোর পরিকল্পনা রয়েছে তার।

প্রেমিক বনি সেনগুপ্তকে নিয়েও পূজার পরিকল্পনা রয়েছে কৌশানির। একসঙ্গে পূজামণ্ডপে ঘোরা, সময় কাটানো ও পার্টি করার কথা জানিয়েছেন তিনি। পূজার কয়েক দিন তার দৈনন্দিন জীবনযাত্রার সময়সূচিও পুরোপুরি বদলে যায় বলে জানান অভিনেত্রী। দুপুরে ঘুরতে বের হয়ে ভোরে বাড়ি ফেরার পর দিনের বাকি সময় ঘুমিয়ে কাটানোর পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুজোর কটা দিনের প্রেমগুলো দারুণ লাগত: কৌশানি

১

গাইবান্ধায় গুলি ও ম্যাগাজিনসহ বিদেশি পিস্তল উদ্ধার

২

যশোরে রূপসী বাংলা ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত

৩

বগুড়ার ধুনটে হত্যাসহ ১০ মামলার আসামি আওয়ামীলীগ নেতা নবাব গ্রেফতার

৪

পাবনার ঈশ্বরদীতে রিভলবার ও ইয়াবাসহ গ্রেফতার ২

৫

বনানীর বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

৬