ভিডিও শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর, ২০২৬ ০৮:৪৫ পিএম

বগুড়ার ধুনটে হত্যাসহ ১০ মামলার আসামি আওয়ামীলীগ নেতা নবাব গ্রেফতার

বগুড়ার ধুনটে হত্যাসহ ১০ মামলার আসামি আওয়ামীলীগ নেতা নবাব গ্রেফতার

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনটে  নাশকতা, হত্যা, নারী ও শিশু নির্যাতনসহ ১০টি মামলার আসামি কার্যক্রম নিষিদ্ধ  নিমগাছি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নবাব আলী মন্ডলকে (৫১) গ্রেফতার করেছে পুলিশ।

আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। নবাব আলী মন্ডল উপজেলার নিমগাছি ইউনিয়নের বেড়েরবাড়ি বুড়িরভিটা এলাকার আবুল হোসেনের ছেলে। থানা সূত্রে জানা যায়, আওয়ামী লীগের শাসন আমলে নবাব আলী প্রভাব খাটিয়ে এলাকায় নানা ধরণের অপরাধ কর্মকান্ডের সঙ্গে জড়িয়ে পড়েন।

গত ২০০৫ সালে থেকে ২০২২ সাল পর্যন্ত দেশের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে হত্যা, নাশকতা, নারী ও শিশু নির্যাতন সহ ৯টি মামলা রয়েছে।  এদিকে গত ২৪ সেপ্টেম্বর সকালে নবাব আলী নিজ গ্রামে ব্যবসা প্রতিষ্ঠানের সামনে সরকারি রাস্তা থেকে প্রায় ১১টি দামি গাছ কেটে নেন। সরকারি গাছ কাটার অভিযোগ আমলে নেন প্রশাসন। এ ঘটনা নিয়ে নতুন করে আলোচনায় আসেন তিনি।

আরও পড়ুন

এছাড়া ২০২৩ সালের ৭ জুন পশ্চিম ভারশাহী গ্রামে বিএনপি নেতাকর্মীরা কর্মীসভা করতে থাকেন। এ সময় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ও হামলা চালিয়ে বিএনপির কার্যালয় ভাংচুর করে। এ ঘটনায় ২০২৫ সালের ২৬ জানুয়ারী উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আশাদুল ইসলাম বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন।

ওই মামলায় তদন্তে সম্পৃক্ততা থাকায় আওয়ামী লীগ নেতা নবাব আলী পুলিশ গ্রেফতার করেছে। ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন, আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে তাকে ধুনট থানা থেকে বগুড়া আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে রূপসী বাংলা ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত

১

বগুড়ার ধুনটে হত্যাসহ ১০ মামলার আসামি আওয়ামীলীগ নেতা নবাব গ্রেফতার

২

পাবনার ঈশ্বরদীতে রিভলবার ও ইয়াবাসহ গ্রেফতার ২

৩

বনানীর বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

৪

দিনাজপুরের পার্বতীপুরে অ্যানথ্রাক্স আক্রান্ত ৩ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরলেন

৫

দুই দিনেই ১০০ কোটির পথে ‘দ্য প্যারাডাইস’

৬