ভিডিও শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর, ২০২৬ ০১:৩৩ পিএম

এশিয়ান গেমস হকিতে বাংলাদেশের টানা দ্বিতীয় জয়

এশিয়ান গেমস হকিতে বাংলাদেশের টানা দ্বিতীয় জয়

স্পোর্টস ডেস্ক : এশিয়ান গেমসের পুরুষ হকিতে শনিবার বাংলাদেশ ৩-১ গোলে ইন্দোনেশিয়াকে পরাজিত করেছে। এই ম্যাচে দুর্দান্ত পারফর্ম করে বাংলাদেশ টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে।

ম্যাচের মাত্র ১১ মিনিটেই বাংলাদেশকে গোল করে এগিয়ে নেন আমিরুল ইসলাম। দলের পেনাল্টি কর্নার বিশেষজ্ঞ হিসেবে গোল করেন আমিরুল। এরপর ৩১ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলকে আবারও এগিয়ে দেন আমিরুল। আর ৩৭ মিনিটে রাসেল মাহমুদ জিমি একটি চমৎকার ফিল্ড গোল করে ব্যবধান ৩-০ করেন। এরপর ৪৮ মিনিটে ইন্দোনেশিয়া পেনাল্টি স্ট্রোক পায়। ফাতুর গোলে তারা পরাজয়ের ব্যবধান কমিয়ে ৩-১ করেন।

চলমান এশিয়ান গেমসে এটি বাংলাদেশের দ্বিতীয় জয়। এর আগের ম্যাচে বাংলাদেশ শ্রীলঙ্কাকে ৫-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছিল। প্রথম ম্যাচে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার কাছে ৫-০ গোলে এবং স্বাগতিক জাপানের কাছে ৬-১ গোলে হেরেছিল বাংলাদেশ দল।

আরও পড়ুন

গ্রুপ পর্বের বাধা টপকাতে আগামী ম্যাচটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২৮ সেপ্টেম্বর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এশিয়ান গেমস হকিতে বাংলাদেশের টানা দ্বিতীয় জয়

১

পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

২

ছাঁটাই প্রধান কোচ-ম্যানেজার, অস্ট্রেলিয়া সিরিজের আগেই আসছেন হেম্প

৩

কঙ্গোতে সেনাবাহিনীর বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১৪

৪

দ্বিতীয় দফায় দেশব্যাপী ৩৪ লাখ শিশুকে হামের টিকাদান কার্যক্রম শুরু

৫

পারমাণবিক কর্মসূচিতে কোনো ছাড় নয় : ইরান

৬