ভিডিও শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ০৬:৫৪ পিএম

ইব্রাহিমোভিচকে ছাড়িয়ে গেলেন হলান্ড

আর্লিং হালান্ড

নেশনস লিগে আর্লিং হালান্ডের জোড়া গোলে ডেনমার্কের বিপক্ষে ৩-২ ব্যবধানের জয় পেয়েছে নরওয়ে। জয়ের পাশাপাশি নতুন এই মাইলফলক স্পর্শ করেছেন হলান্ড। তিনি সুইডেনের জ্লাতান ইব্রাহিমোভিচকে ইব্রাহিমোভিচকে ছাড়িয়ে আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে নর্ডিক অঞ্চলের সর্বোচ্চ গোলদাতা হিসেবে নাম লেখালেন।

জাতীয় দলের হয়ে ৫৬ ম্যাচে হালান্ডের গোলসংখ্যা এখন ৬৪; অন্যদিকে সুইডেনের হয়ে ১২২ ম্যাচে ইব্রাহিমোভিচ করেছিলেন ৬২ গোল। ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকার ম্যাচের ৭৪তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি পূর্ণ করেন। এর মধ্যে দিয়ে ডেনমার্কের বিপক্ষে প্রতিযোগিতামূলক ম্যাচে নরওয়ের প্রথম জয় নিশ্চিত করে।

জয়ের পর নরওয়ের কোচ স্তালে সোলবাকেন বলেন, এটা ব্যাখ্যা করা সম্ভব নয়, আবার শেখাও সম্ভব নয়। সে জন্মগতভাবেই এমন ক্ষমতার অধিকারী; এটা তার সহজাত প্রবৃত্তি। ২০১৯ সালে সিনিয়র আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হওয়া হলান্ড নরওয়ের হয়ে প্রতি ম্যাচে গড়ে ১.১-এর বেশি গোল করেছেন।

নরওয়ের মিডফিল্ডার স্যান্ডার বার্গ বলেন, বিষয়টা অবিশ্বাস্য। হলান্ডের গোল করাটা এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার, তাই তার এই অবস্থানে থাকাটা স্বাভাবিকই মনে হয়; তবে তার এই সক্ষমতা সত্যিই দুর্দান্ত।

আরও পড়ুন

ব্রাজিলের রোনালদোর চেয়েও বেশি গোল

২৬ বছর বয়সী এই ফুটবলার ব্রাজিলের কিংবদন্তি রোনালদোকেও ছাড়িয়ে গেছেন। ২০১১ সালে অবসরের আগে আন্তর্জাতিক ফুটবলে ৬২ গোল করেছিলেন তিনি। তবে নর্ডিক অঞ্চলের খেলোয়াড়দের মধ্যে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ৮৮ গোল করার সামগ্রিক রেকর্ডটি সুইডেনের নারী দলের সাবেক ফরোয়ার্ড লোটা শেলিনের দখলে রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় কৃত্রিম সংকট : সার আছে গুদামে, নেই কৃষকের হাতে

১

ইব্রাহিমোভিচকে ছাড়িয়ে গেলেন হলান্ড

২

ককটেল বিস্ফোরণ নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত : ডিএমপি

৩

ঢাকায় চাকরির সুযোগ দিচ্ছে সিঙ্গার, ৪০ বছরেও আবেদন

৪

বিস্ময়কর চিনের প্রাচীর: পৃথিবীর দীর্ঘতম দেয়াল

৫

প্রাণ গ্রুপে ৩০ জনের নিয়োগ, ফ্রেশার প্রার্থীদের আবেদনের সুযোগ

৬