ভিডিও শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৪৮ পিএম

আজ হেমন্ত মুখোপাধ্যায়ের মৃত্যুবার্ষিকী

আজ হেমন্ত মুখোপাধ্যায়ের মৃত্যুবার্ষিকী  

বিনোদন ডেস্কঃকিংবদন্তি বাঙালি কণ্ঠসঙ্গীত শিল্পী, সঙ্গীত পরিচালক এবং প্রযোজক হেমন্ত মুখোপাধ্যায়ের মৃত্যুবার্ষিকী আজ। ১৯৮৯ সালের ২৬ সেপ্টেম্বর তিনি মৃত্যুবরণ করেন। তিনি হিন্দি সঙ্গীত জগতে হেমন্ত কুমার নামে প্রসিদ্ধ ছিলেন। তিনি বাংলা, হিন্দি এবং অন্যান্য ভারতীয় ভাষায় গান গেয়েছেন।

হেমন্ত মুখোপাধ্যায়ের জন্ম ১৯২০ সালের ১৬ জুন ভারতের কাশীতে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং পড়তে যান। কিন্তু তিনি সংগীতের জন্য অধ্যয়ন ত্যাগ করেন। তার সাহিত্যিক হওয়ার ইচ্ছা ছিল। কিছুদিন তিনি দেশ পত্রিকার জন্য লেখেন। 

শৈলেশ দাসগুপ্তর সাহায্যে হেমন্তর প্রথম গান করেন ১৯৩৫ সালে। ১৯৩৭ সালে তিনি গ্রামোফোন রেকর্ড ঈড়ষঁসনরধ লেবেলে জানিতে যদি গো তুমি ও বলো গো বলো মোরে গানগুলো করেন। এরপর থেকে প্রতি বছর তিনি গ্রামোফোন কোম্পানি অব ইন্ডিয়ার জন্য গান রেকর্ড করেছেন। 

আরও পড়ুন

১৯৪০ সালে সংগীতপরিচালক কমল দাসগুপ্ত হেমন্তকে দিয়ে ফাইয়াজ হাস্মির কথায় কিতনা দুঃখ ভুলায়া তুমনে ও প্রীত নিভানেভালি গাওয়ান। প্রথম ছায়াছবির গান তিনি গেয়েছেন ‘নিমাই সন্ন্যাস’ ছবির জন্য। ১৯৪৭ সালে ‘অভিযাত্রী’ সিনেমায় সংগীত পরিচালনা করেন। 

আধুনিক গান ছাড়াও হেমন্ত মুখোপাধ্যায় রবীন্দ্রসংগীত ও রজনীকান্তের গান গেয়েছেন। স্বীকৃতি হিসেবে বিভিন্ন পুরস্কারের পাশাপাশি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পেয়েছেন সম্মানসূচক ডি.লিট। নানামুখী গানে আর কোন শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের সমকক্ষ হতে পারেনি।হেমন্ত মুখোপাধ্যায় কে বলা হয় সঙ্গীতের ঈশ্বর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ হেমন্ত মুখোপাধ্যায়ের মৃত্যুবার্ষিকী

১

জিদানের অভিষেক ম্যাচে ফ্র্যান্সকে জেতালেন এমবাপে

২

বেলজিয়ামের কাছে ২-০ গোলে হারল ইতালি

৩

পুলিশের কেউ ফ্যাসিবাদীদেরকে তথ্য দিলে রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

৪

বিগত সরকার সময়মতো হামের টিকা দেয়নি, তাই খেসারত দিতে হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

৫

বগুড়ার যেসব এলাকায় টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ 

৬