ভিডিও রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:৩৪ পিএম

বাংলাদেশ থেকে ৯৯তম অস্কারে যাচ্ছে সুমনের ‘রইদ’

বাংলাদেশ থেকে ৯৯তম অস্কারে যাচ্ছে সুমনের ‘রইদ’

বিনোদন ডেস্ক : বিশ্বচলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ৯৯তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) ‘ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে বাংলাদেশের হয়ে লড়তে যাচ্ছে মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমা ‘রইদ’।

বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ (বিএফএফএস)-এর উদ্যোগে গঠিত ‘অস্কার বাংলাদেশ কমিটি’র দীর্ঘ বিশ্লেষণ ও সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে সিনেমাটিকে চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে। 

রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই মনোনয়ন ঘোষণা করা হয়। অস্কার বাংলাদেশ কমিটির চেয়ারম্যান ও বিএফএফএস-এর সভাপতি ড. মোহাম্মদ জহিরুল ইসলাম সংবাদ সম্মেলনে চূড়ান্ত সিনেমা হিসেবে ‘রইদ’ চলচ্চিত্রের নাম প্রকাশ করেন।

‘রইদ’ সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে সাধু ও তার স্ত্রী পাগলির সম্পর্ককে ঘিরে। প্রেম, নীরবতা ও মানবিক অনুভূতির মধ্য দিয়ে তুলে ধরা হয়েছে মানুষের চিরন্তন এক আদিম প্রেমের গল্প। গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি।

আরও পড়ুন

সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ, মেজবাউর রহমান সুমন, জাহিদ ফারুক ও শুকর্ণ শাহেদ ধীমান। অস্কারে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্বের সুযোগ পাওয়ায় উচ্ছ্বসিত নির্মাতা মেজবাউর রহমান সুমন। তার মতে, ‘রইদ’-এর গল্পের মধ্য দিয়ে বাংলাদেশের এই অঞ্চলের সংস্কৃতি, চিন্তা ও জীবনকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। তিনি মনে করেন, বাংলাদেশের সিনেমা সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক অঙ্গনে এগিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতে এর সুফল পাওয়া যেতে পারে।

সিনেমাটি নির্বাচনের ক্ষেত্রে অস্কার বাংলাদেশ কমিটির সাত সদস্য মূল্যায়ন ও আলোচনা করেন। কমিটির চেয়ারপারসন জহিরুল ইসলাম। সদস্যরা হলেন সাজ্জাদ শরিফ, শাহীন দিল-রিয়াজ, রাশেদ জামান, অপি করিম, সাইয়্যিদ শাহজাদা আল কারীম ও শাহরীন আক্তার সুমি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ থেকে ৯৯তম অস্কারে যাচ্ছে সুমনের ‘রইদ’

১

হাদি হত্যা : সিআইডির তদন্ত প্রতিবেদন ৩ নভেম্বর

২

প্রাক্তনকে পুরোপুরি ভুলতে সময় লাগে ৮ বছর, বলছে গবেষণা

৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্বব্যাংকের প্রতিনিধি দল 

৪

হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু

৫

ভারতে মার্কিন ৬টি এফ-৩৫ যুদ্ধবিমান ও দুই শতাধিক সেনা

৬