ভিডিও রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০২ পিএম

নতুন বছরে ফিরছেন বুবলী

নতুন বছরে ফিরছেন বুবলী

বিনোদন ডেস্ক : পুরান ঢাকার ঐতিহ্য ও সংস্কৃতিকে ঘিরে নির্মিত হচ্ছে সিনেমা 'ঢাকাইয়া দেবদাস'। তবে চলমান শুটিংয়ে আপাতত থাকছেন না শবনম বুবলী। মাতৃত্বকালীন ছুটির কারণে চলতি বছর আর শুটিংয়ে ফিরছেন না তিনি। তাকে ছাড়াই বছরের বাকি কাজ এগিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতা জাহিদ হোসেন। ইতিমধ্যে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। ক'দিন আগে বুড়িগঙ্গা নদীতে নৌকা বাইচের দৃশ্য ধারণ করা হয়েছে।

আগামী মাসে দুর্গাপূজার সময় কিছু দৃশ্যের শুটিং হবে। তবে এসব দৃশ্যে বুবলী থাকছেন না। জানুয়ারিতে ঢাকেশ্বরী মন্দিরে তার অংশের শুটিং করার পরিকল্পনা রয়েছে। একই সময়ে বুবলীর বান্ধবীর চরিত্রে অভিনয় করা শিল্পীর দৃশ্যও ধারণ করা হবে। নির্মাতা জানান, এখন পর্যন্ত সিনেমাটির ২০ থেকে ২৫ শতাংশ কাজ শেষ হয়েছে।

বাকি অংশ টানা শুটিংয়ের মাধ্যমে শেষ করার পরিকল্পনা রয়েছে। সিনেমাটিতে বুবলীর সঙ্গে অভিনয় করছেন- আদর আজাদ ও মামনুর রশিদ অপু। আরও রয়েছেন শহীদুজ্জামান সেলিম, তারিক আনাম খান, মিশা সওদাগর, দীপা খন্দকার ও দিলারা জামানসহ অনেকে। 

আরও পড়ুন

ছবিটি ২০২৭ সালের কোরবানির ঈদের পর মুক্তির পরিকল্পনা রয়েছে। পাশাপাশি দেশের বাইরে বিভিন্ন করলার চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের পরিকল্পনাও রয়েছে। এদিকে, বুবলী বর্তমানে বিরতিতে রয়েছেন মাতৃত্বজনিত কারণে। তিনি মাস কয়েক আগেই কন্যাসন্তানের মা হয়েছেন। সে কারণেই মূলত অভিনয় থেকে দূরে রয়েছেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বছরে ফিরছেন বুবলী

১

মাদক আমাদের সমাজকে ধ্বংস করছে

২

জয় দিয়ে নেশনস লিগ শুরু ক্রোয়েশিয়ার

৩

আট মাসে ২৩৬২ খুন অপহরণ ৬৯১ জন

৪

রাজধানীতে ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৬

৫

নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৬