ভিডিও রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৬:৫৭ পিএম

বগুড়ায় কলেজ ছাত্রী অপহরণ মামলায় মিম’র জামিন নামঞ্জুর

বগুড়ায় কলেজ ছাত্রী অপহরণ মামলায় মিম’র জামিন নামঞ্জুর

কোর্ট রিপোর্টার :  বগুড়ার গাবতলীতে কলেজ ছাত্রী (১৭) কে অপহরন মামলায় গ্রেফতারকৃত হাজতি আসামি মীর সাব্বির ওরফে মিম (২৮) এর জামিনের আবেদন নামঞ্জুর করা হয়েছে। সে গাবতলী উপজেলার লাংলু মধ্যপাড়ার রইচ উদ্দিনের ছেলে ছেলে। আজ রোববার (২৭ সেপ্টেম্বর) বগুড়ার অতিরিক্ত দায়রা জজ আদালত ৪ এর বিচারক মোঃ আফাজ উদ্দিন হাজতি ওই আসামির জামিনের আবেদন শুনানী শেষে নামঞ্জুর করেন।

উল্লেখ্য,  এইচ এস সি ২য় বর্ষের ওই কলেজ ছাত্রীকে এই মামলার এজাহার নামীয় ১ নম্বর আসামি সৌমিক আহম্মেদ প্রেমের প্রস্তাব দিলে সে প্রত্যাখান করে এবং বিষয়টি জানার পর ছাত্রীর বাবা ওই আসামিকে সতর্ক করার জন্য তার বাবা মাকে বলে। এতে আসামি ক্ষিপ্ত হয়ে মীর সাব্বির ওরফে মিমের সহায়তায় গত ১১ আগস্ট রাত সাড়ে ১১ টার দিকে ওই কলেজ ছাত্রীকে তার বাড়ির সামনে থেকে অপহরণ করে নিয়ে যায়।

আরও পড়ুন

এব্যপারে কলেজ ছাত্রীর বাবা বাদি হয়ে সৌমিক আহম্মেদ এবং তার বাবা রাহান মোল্লা ও মা আয়েশা সিদ্দিকা লতা এবং জামিনের আবেদন নামঞ্জুরকৃত আসামি সাব্বির আহম্মেদ মিমের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে এই মামলা দায়ের করেন। মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্র পক্ষে অতিরিক্ত পিপি এড. টিএম তারিকুল ইসলাম সাচ্চু এবং আসামি পক্ষে এড. এবি এম তাহের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় কলেজ ছাত্রী অপহরণ মামলায় মিম’র জামিন নামঞ্জুর

১

ঢাকা স্টক এক্সচেঞ্জের নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন অনলাইনে

২

টঙ্গীতে কাভার্ডভ্যানের চাপায় মা ও ছেলে নিহত

৩

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা দুষছেন একে অপরকে

৪

রংপুরের তারাগঞ্জে বাক ও শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

৫

অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই, দল-মত নির্বিশেষে পদক্ষেপ নেওয়া হচ্ছে

৬