ভিডিও রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৬:৩৩ পিএম

রংপুরের তারাগঞ্জে বাক ও শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

রংপুরের তারাগঞ্জে বাক ও শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জে এক বাক ও শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে (১৬) ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে ৬৫ বছরের এক বৃদ্ধের বিরুদ্ধে। অভিযুক্তের বিরুদ্ধে দীর্ঘদিন থেকেই অত্র এলাকায় এ ধরণের ঘটনায় জড়িত থাকার একাধিক অভিযোগ রয়েছে। অভিযুক্তের নাম সিরাজুল ইসলাম, সে ওই ইউনিয়নের বাসিন্দা। এ ঘটনায় গতকাল শনিবার রাতে ভুক্তভোগীর মা থানায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা যায়, গত শুক্রবার দুপুরে জুমার নামাজের সময় বাড়ির সদস্যরা মসজিদে নামাজ পড়তে গেলে ভুক্তভোগী কিশোরীকে একা পেয়ে এ সুযোগে প্রতিবেশী বৃদ্ধ সিরাজুল ইসলাম ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা করে। পরে বিকেলে ভুক্তভোগীর মা বাড়িতে এলে বাক-প্রতিবন্ধী কিশোরী ইশারায় ও অস্পষ্ট কথায় তার ওপর ঘটা নির্যাতনের বিস্তারিত বিবরণ দেয়। পরবর্তীতে ভুক্তভোগী পরিবারের লোকজন ও স্থানীয় ব্যক্তিবর্গ অভিযুক্ত সিরাজুল ইসলামকে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করলে কৌশলে সে পালিয়ে যায়।

এলাকার একাধিক লোকজন অভিযোগ করেন অভিযুক্ত বৃদ্ধ সিরাজুল ইসলামের বিরুদ্ধে এর আগেও নারী ঘটিত অভিযোগ রয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে থারাগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবদুল্লাহ আল মাহমুদ জানান, ঘটনাটি জানার পরপরই লিখিত অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন

এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্ত আসামিকে গ্রেফতার করতে পুলিশের টিম বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছে। ভুক্তভোগী কিশোরীর শারীরিক পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের তারাগঞ্জে বাক ও শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

১

অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই, দল-মত নির্বিশেষে পদক্ষেপ নেওয়া হচ্ছে

২

২৭ বছর পর গ্রেপ্তার কুখ্যাত এরশাদ শিকদারের সহযোগী জয়নাল

৩

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে “ তরুণদের জন্য সাইবার সচেতনতা (CAYM) ২০২৬” অনুষ্ঠিত

৪

চাকরির সুযোগ দিচ্ছে স্কয়ার ফুড, থাকছে না বয়সসীমা

৫

সব পূজামণ্ডপে কঠোর নজরদারির নির্দেশ

৬