ভিডিও রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৬:০১ পিএম

লামায় জুমের জমি থেকে হাত-পা বাঁধা ব্যক্তির মরদেহ উদ্ধার

বান্দরবানের লামায় হাত-পা বাঁধা অবস্থায় মো. ছগির (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের হাতিরছড়া এলাকার একটি পাহাড়ি জুমের জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইছার হামিদ জানান, স্থানীয় লোকজন জুমের জমিতে কাজ করতে গিয়ে হাত-পা বাঁধা অবস্থায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল ও প্রাথমিক তদন্ত করে।

ওসি বলেন, স্থানীয় বাসিন্দা ও নিহতের স্বজনেরা মরদেহটি মো. ছগিরের বলে শনাক্ত করেছেন। কারা এবং কী কারণে তাঁকে হত্যা করেছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুন

পুলিশ জানায়, সুরতহাল শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

রূপসীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম জানান, নিহত ছগির ওই ইউনিয়নের পূর্ব শিলের তোয়া ছামাইছড়ি পাড়ার বাসিন্দা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাসদ কার্যালয় থেকে রংপুরের যুবজোট নেতা আটক

১

লামায় জুমের জমি থেকে হাত-পা বাঁধা ব্যক্তির মরদেহ উদ্ধার

২

ছেলের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ শুভেচ্ছা

৩

ফসলের ক্ষেতে পাতা বৈদ্যুতিক তারের ফাঁদে প্রাণ গেল যুবকের

৪

ঘরজামাই দত্তক নিচ্ছে জাপান, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও

৫

ওয়ালটনে ম্যানেজার নিয়োগ, কর্মস্থল ঢাকা

৬