ভিডিও রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:২৯ পিএম

বগুড়ার ধুনটে শেয়াল কেড়ে নিলো চালকের প্রাণ

বগুড়ার ধুনটে শেয়াল কেড়ে নিলো চালকের প্রাণ

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে সড়কে শেয়ালের সঙ্গে ধাক্কা লেগে আব্দুল বাছেদ রুবেল (৪২) নামে এক ইলেকট্রিশিয়ান মারা গেছেন। নিহত রুবেল উপজেলার চিকাশি ইউনিয়নের সোনারগাঁ গ্রামের আব্দুর রহমানের ছেলে। ধুনট-জোশিমুল সড়কের আনার গ্রামে এ দুর্ঘটনা ঘটে।  

থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল বাছেদ রুবেল ধুনট-জোড়শিমুল সড়কের চিকাশি মফিজ মোড় এলাকায় বৈদ্যুতিক সামগ্রী মেরামত করে জীবিকা নির্বাহ করেন। 

শনিবার রাত ৮টার দিকে রুবেল ধুনট শহর থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ির দিকে রওনা হন। পথিমধ্যে আনারপুর গ্রামে এলাকায় পৌঁছলে ওই সময় শেয়াল রাস্তা পারাপারকালে চলন্ত মোটরসাইকেলের সাথে ধাক্কা লেগে রুবেল ছিটকে পড়ে আহত হন।

আরও পড়ুন

স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এসময় শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে রুবেল মারা যান। 

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা রেকর্ড করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে রুবেলের মৃতদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার ধুনটে শেয়াল কেড়ে নিলো চালকের প্রাণ

১

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় জামায়াত আমিরের ক্ষোভ

২

নতুন বছরে ফিরছেন বুবলী

৩

মাদক আমাদের সমাজকে ধ্বংস করছে

৪

জয় দিয়ে নেশনস লিগ শুরু ক্রোয়েশিয়ার

৫

আট মাসে ২৩৬২ খুন অপহরণ ৬৯১ জন

৬