ভিডিও রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ০১:৪৬ এএম

বরিশালে দোকানের পাশ থেকে ককটেল উদ্ধার

ছবি : সংগৃহীত, বরিশালে দোকানের পাশ থেকে ককটেল উদ্ধার

বরিশালের এয়ারপোর্ট থানাধীন চাঁদপাশা ইউনিয়নের পোস্ট অফিস বাজার থেকে ককটেলসদৃশ একটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বাজারের ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে পোস্ট অফিস বাজারে দুলাল মোল্লার অটো রিকশার গ্যারেজের পাশ থেকে লাল রঙের কৌটাসদৃশ বস্তুটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার দিকে কয়েকজন স্থানীয় ব্যক্তি বাজারে টেপ দিয়ে মোড়ানো লাল রঙের একটি কৌটাসদৃশ বস্তু পড়ে থাকতে দেখেন। পরে তারা বিষয়টি এয়ারপোর্ট থানা পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুটি উদ্ধার করে।

যুবদল নেতা মো. ইরান বলেন, ককটেল সাদৃশ্য বস্তু পরে থাকার খবর শুনে ঘটনাস্থলে গিয়ে দেখি এয়ারপোর্ট থানার পুলিশ বস্তুটি উদ্ধার করে একটি বালু ভর্তি পাত্রে করে থানায় নিয়ে যায়।

আরও পড়ুন

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ককটেলসদৃশ একটি বস্তু উদ্ধারের জন্য থানা থেকে পুলিশ পাঠানো হয়েছে। এটি এখনো থানায় আনা হয়নি। বিশেষজ্ঞরা পরীক্ষা করার পর জানা যাবে, এটি ককটেল, পটকা নাকি অন্য কোনো বস্তু।

পুলিশ জানায়, বিশেষজ্ঞদের পরীক্ষার পর উদ্ধার হওয়া বস্তুটির প্রকৃত ধরন সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। তবে কারা এবং কি উদ্দেশ্যে এধরণের বস্তু ফেলে রেখেছে সে বিষয়ে তদন্ত চলছে।

এদিকে হঠাৎ ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার হওয়ায় বাজার ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালে দোকানের পাশ থেকে ককটেল উদ্ধার

১

রাত হলেই মন খারাপ? যেভাবে সামলাতে পারেন

২

ওয়ানডে সিরিজ শুরুর আগে বেতন কমিয়ে দেয়া হলো ক্যারিবীয় ক্রিকেটারদের

৩

আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

৪

চারদিনের মধ্যে রিটার্ন দাখিলে কর সুবিধা সর্বোচ্চ ২৫ হাজার

৫

ফিলিস্তিনের শাসন ফিলিস্তিনিদের হাতেই থাকবে: চীন

৬