ভিডিও শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৯ জুলাই, ২০২৬ ০৮:৫৪ পিএম

বগুড়ায় প্রথমবারের মতো সফলভাবে এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি সম্পন্ন

বগুড়ায় প্রথমবারের মতো সফলভাবে এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি সম্পন্ন

স্টাফ রিপোর্টার : বগুড়ায় প্রথমবারের মতো সফলভাবে এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি (পিএলআইডি কোমরের ব্যথা) সম্পন্ন হয়েছে। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের সাবেক তিন শিক্ষার্থী বর্তমানে-টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. শাহারুল ইসলাম, নিটর’র অর্থোপেডিক স্পাইন সার্জন ডা. রায়হান রনি ও এনেস্থেশিয়লজিস্ট ডা. গোলাম মোস্তফা রাব্বি গত বুধবার (৮ জুলাই) রাতে শহরের প্রভাতী ক্লিনিকে এই অপারেশন সম্পন্ন করেন। অপারেশনের নেতৃত্ব দেন সহযোগী অধ্যাপক ডা. শাহারুল ইসলাম।  
ডা. গোলাম মোস্তফা রাব্বি জানান, সিরাজগঞ্জের ৩২ বছর বয়সী রোগী মো. বেলাল দীর্ঘদিন ধরে কোমরে ব্যাথা, পা অবস হয়ে আসা, ঝিনঝিন করা, পায়ে বোধ শক্তি নেই, স্বাভাবিক কাজ করতে না পারার সমস্যায় ছিলেন। তিনি বলেন, সাধারণত এ ধরনের রোগীর ঢাকা অপারেশন করতে ২-৩ লাখ টাকা খরচ হয়, অথচ বগুড়াতে এই প্রথম ওই পরিমাণ টাকার অর্ধেকেরও কম খরচে রক্তপাতহীনভাবে কোন কাটাছেঁড়া ছাড়াই তারা সফলভাবে অপারেশন সম্পন্ন করে। অপারেশনের পর বর্তমানে রোগী সুস্থ আছেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইরানের সঙ্গে চুক্তি ভেস্তে দিতে সক্রিয় চেষ্টা চালাচ্ছে ইসরায়েল : ভ্যান্স

নীলফামারীর কিশোরগঞ্জে নববধূ নিয়ে ফেরার পথে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ২

উত্তরাঞ্চলে ভারি বর্ষণসহ আগামী পাঁচদিন সারাদেশে বৃষ্টির আভাস

 সৌদি আরবে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল