ভিডিও শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৯ জুলাই, ২০২৬ ০৮:০৬ পিএম

সাফারি পার্কে আহত রাজু বাহাদুর, চিকিৎসায় থাই বিশেষজ্ঞ দল

সাফারি পার্কে আহত রাজু বাহাদুর, চিকিৎসায় থাই বিশেষজ্ঞ দল

নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করে গাজীপুর সাফারি পার্কে আনা হাতি ‘রাজু বাহাদুর’ অন্য একটি হাতির আক্রমণে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে। তার শারীরিক অবস্থার উন্নতিতে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিক্যাল বোর্ড কাজ করছে।

গতকাল বুধবার (৯ জুলাই) রাতে সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান জানান, হাতিটি আগের তুলনায় কম খাবার খাচ্ছে এবং এখনো নিজে দাঁড়াতে পারছে না। প্রাণীটিকে সুস্থ করে তুলতে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।

সাফারি পার্কের বন্য প্রাণী চিকিৎসক ডা. হাতেম সাজ্জাদ মো. জুলকার নাইন বলেন, ‘রাজু বাহাদুর’-এর একটি পা ভেঙে গেছে এবং অন্য পায়েও গুরুতর আঘাত রয়েছে। ফলে সে দাঁড়াতে পারছে না। থাইল্যান্ড থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসক দল এবং দেশের কয়েকজন পশুচিকিৎসকের সমন্বয়ে গঠিত মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে হাতিশালায় তার চিকিৎসা চলছে। চিকিৎসার বিষয়ে শ্রীলঙ্কার বিশেষজ্ঞদের সঙ্গেও পরামর্শ করা হয়েছে।

বন বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারিতে নারায়ণগঞ্জ থেকে ‘রাজু বাহাদুর’কে উদ্ধার করা হয়। অভিযোগ ছিল, হাতিটির মালিক মো. আতিকুর রহমান এটিকে বিভিন্ন সড়ক ও বাজারে অবৈধভাবে অর্থ আদায়ের কাজে ব্যবহার করতেন। পরে বন বিভাগের বন্য প্রাণী অপরাধ দমন ইউনিট হাতিটিকে উদ্ধার করে গাজীপুর সাফারি পার্কে স্থানান্তর করে। বর্তমানে হাতিটির বয়স ১০ বছরের বেশি।

আরও পড়ুন

পার্ক কর্তৃপক্ষ জানায়, গত ২৪ মে হাতিশালায় থাকা অবস্থায় অন্য একটি হাতির আক্রমণের শিকার হয় ‘রাজু বাহাদুর’। আক্রমণের ধাক্কায় মাটিতে পড়ে গিয়ে তার পায়ে গুরুতর আঘাত লাগে। পরে ক্রেনের সাহায্যে তাকে সরিয়ে বালুর ওপর রাখা হয়।

চিকিৎসকেরা এক্স-রে পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হয়েছেন যে, পড়ে যাওয়ার ফলে হাতিটির একটি পা ভেঙে গেছে। অবস্থার অবনতি হওয়ায় গত ৪ জুন থাইল্যান্ড থেকে বিশেষজ্ঞ বন্য প্রাণী চিকিৎসক দল এনে তার উন্নত চিকিৎসা শুরু করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে প্রথমবারের মতো হাইড্রোজেনচালিত ট্রেন চালু, উদ্বোধন করলেন মোদি

পশ্চিমবঙ্গে ট্রেন-স্কুল ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

মার্কিন নির্বাচন নিয়ে ট্রাম্পের অভিযোগ প্রত্যাখ্যান করলো চীন

বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা সংবিধান সংশোধন করতে চাই, কখনোই সংস্কারের কথা বলিনি: মির্জা ফখরুল

কলাপাড়ায় চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ১