ভিডিও শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৯ জুলাই, ২০২৬ ০৮:৩৩ পিএম

চট্টগ্রামের চন্দনাইশে ৩ দোকানে দুর্ধর্ষ চুরি, মালামাল লুট

চট্টগ্রামের চন্দনাইশে ৩ দোকানে দুর্ধর্ষ চুরি, মালামাল লুট

চট্টগ্রামের চন্দনাইশে গাছবাড়িয়া খাঁনহাট জমজম ফার্মেসি ও জমজম ইউনিক ফ্যাশন এবং তানহা ফ্যাশনে একরাতে তিন দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে ওইসব দোকান থেকে নগদ টাকাসহ মূল্যবান পণ্য সামগ্রী লুটে নিয়েছে চোর চক্র।

আজ বৃহস্পতিবার (৯ জুলাই) ভোরে সিসিটিভি ভিডিও অনুযায়ী এই চুরির ঘটনা ঘটে। ঘটনাস্থল পরিদর্শন করেছে চন্দনাইশ থানা পুলিশ।

চোরের দল তাদের দোকানের ক্যাশ বাক্স থেকে নগদ টাকা নিয়ে গেছে বলে দাবি করেন ভুক্তভোগী দোকানের মালিকেরা।

জমজম ফার্মেসি স্বত্বাধিকারী আবদুল্লাহ আল হারুন ও জমজম ইউনিক ফ্যাশনের স্বত্বাধিকারী মোহাম্মদ কুতুব উদ্দিন জানান, তাদের দোকান থেকে নগদ টাকা ও মালামাল চুরি করে নিয়ে গেছে।

আরও পড়ুন

গাছবাড়িয়া খাঁনহাট ব্যবসায়ী সমিতির সভাপতি নজরুল ইসলাম আবদুল ও সাধারণ সম্পাদক মো. আবু ছৈয়দ চৌধুরী বলেন, খবর পেয়ে দুর্ধর্ষ চুরির ঘটনায় আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে আইনী পদেক্ষপ নেওয়া হবে।

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পাওয়ার সাপেক্ষে চুরির ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাহাড় ধস: প্রকৃতির সতর্কবার্তা, আমরা কতটা প্রস্তুত

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী

চলতি বছর ৩২০ সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত: যাত্রী কল্যাণ সমিতি  

অভিজ্ঞতায় এগিয়ে থাকলেও ইংল্যান্ডকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত নরওয়ে

টেকসই ড্রেনেজ মডেল: বগুড়ার জলাবদ্ধতা নিরসনের প্রকৌশল চাবিকাঠি

রাতের মধ্যে ১৯ অঞ্চলে ঝড়ের আভাস