ভিডিও বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৯ জুলাই, ২০২৬ ০৮:৫৫ পিএম

হামে আরও ২ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯৪৬

হামে আরও ২ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯৪৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরো ২ শিশুর মৃত্যু হয়েছে। আর একই সময়ে হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৮১৮ এবং হাম শনাক্ত হয়েছে ১২৮ জনের। সব মিলিয়ে হামে আক্রান্ত নতুন রোগীর সংখ্যা হয়েছে ৯৪৬ জন।

এই নিয়ে সরকারি হিসেবে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট মারা গেছে ৭৪৭ শিশু। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯৩ শিশুর। বাকী ৬৫৪ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গে। আর এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে এক লাখ ২২ হাজার ১৯৬ শিশু।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ৯ জুলাই সকাল ৮টা পর্যন্ত সন্দেহজনক হামের উপসর্গের রোগী পাওয়া গেছে এক লাখ ৮ হাজার ৯৯৮ শিশু। এখন পর্যন্ত নিশ্চিত হামের রোগী পাওয়া গেছে ১৩ হাজার ১৯৮ শিশু। আর এই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯২ হাজার ৩১ শিশু। হাম থেকে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৮৮ হাজার ৪১৯ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘন্টায় হামের উপসর্গে মারা যাওয়া দুই শিশুর মধ্যে একজন ঢাকার, অপরজন সিলেট বিভাগে বাসিন্দা। আর একই সময়ে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৩৪৩ জন হাম উপসর্গের রোগী পাওয়া গেছে। এর মধ্যে হাম শনাক্ত হয়েছে ৮৩ শিশুর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাগুরায় নারী অপহরণের সময় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক

বগুড়ার কাহালুতে ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত

টেকনাফে অস্ত্র-গোলাবারুদ ও ৫ হাজার ইয়াবা উদ্ধার

কিংবদন্তি শিল্পী ডলি পার্টন আর নেই

বিদিশার জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ

আসছে ‘মহানগর ৩’