ভিডিও বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২৬ আগস্ট, ২০২৬ ০৫:৪৬ পিএম

বগুড়ার কাহালুতে ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত

বগুড়ার কাহালুতে ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত

কাহালু (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার কাহালুতে ট্রাকচাপায় রিফাত (২২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

আজ বুধবার (২৬ আগস্ট) বিকেলে বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কের কাহালু উপজেলার বিবিরপুকুর বাজারের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিফাত নারহট্ট ইউনিয়নের শিলকওঁর দক্ষিণপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে। তিনি পাশের দুপচাঁচিয়া উপজেলায় একটি কোম্পানিতে সেলসম্যান হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে নিজ মোটরসাইকেলে করে দুপচাঁচিয়ার দিকে যাচ্ছিলেন রিফাত। পথে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বগুড়াগামী মালবোঝাই একটি ট্রাক তাকে মোটরসাইকেলসহ চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন

দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকটি আটক করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রিফাতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

কাহালু থানার উপপরিদর্শক (এসআই) সেকেন্দার আলী দুর্ঘটনায় রিফাতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কাহালুতে ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত

টেকনাফে অস্ত্র-গোলাবারুদ ও ৫ হাজার ইয়াবা উদ্ধার

কিংবদন্তি শিল্পী ডলি পার্টন আর নেই

বিদিশার জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ

আসছে ‘মহানগর ৩’

সৌদিতে নিহত ৯ বাংলাদেশির মরদেহ দেশে আসবে আগামীকাল