ভিডিও বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২৬ আগস্ট, ২০২৬ ০৪:৩০ পিএম

কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার (২৬ আগস্ট)সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

এ ছাড়া জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানে কোরআন তিলাওয়াত, আলোচনা সভা, দোয়া ও বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। অতিরিক্ত জেলা প্রশাসক মো. আসাদুজ্জামানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মিমতানুর রহমান পিপিএম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাবিবুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আবদুর রাজ্জাক রনি, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান হাসিব, জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন, জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি মাওলানা মো. আব্দুল হামিদ, এবি পার্টির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জাতীয়তাবাদী ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা ফজুল হক এবং কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকারসহ অনেকে।

আরও পড়ুন

বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও শিক্ষা অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা শেষে আকতার আহসান মাদরাসার মুহতামিম মাওলানা মো. হাফিজুর রহমানের পরিচালনায় দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিংবদন্তি শিল্পী ডলি পার্টন আর নেই

বিদিশার জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ

আসছে ‘মহানগর ৩’

সৌদিতে নিহত ৯ বাংলাদেশির মরদেহ দেশে আসবে আগামীকাল

কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

বগুড়ার নন্দীগ্রামে ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার