ভিডিও বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২৬ আগস্ট, ২০২৬ ০৫:০৭ পিএম

আসছে ‘মহানগর ৩’

আসছে ‘মহানগর ৩’

বিনোদন ডেস্ক : জন্মদিনে ভক্তদের জন্য দারুণ এক সুখবর নিয়ে হাজির হলেন নির্মাতা আশফাক নিপুণ। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে পর্দায় ফিরতে যাচ্ছে দর্শকপ্রিয় ওয়েব সিরিজ ‘মহানগর’-এর তৃতীয় কিস্তি।

বাংলাদেশে ওয়েব সিরিজের জনপ্রিয়তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ‘মহানগর’ প্রথম মুক্তি পায় ২০২১ সালে। দুই বছর পর দর্শকদের সামনে আসে এর দ্বিতীয় সিজন। গল্প, চিত্রনাট্য ও অভিনয়ের গুণে বাংলাদেশ ছাড়িয়ে ভারতেও ব্যাপক সাড়া ফেলে সিরিজটি।

দ্বিতীয় সিজনের শেষেই তৃতীয় কিস্তি আসার ইঙ্গিত দেওয়া হয়েছিল। কিন্তু এরপর প্রায় তিন বছর পেরিয়ে গেলেও ‘মহানগর ৩’ নিয়ে নির্মাতার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

আজ বুধবার (২৬ আগস্ট) নিজের জন্মদিনে ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেন আশফাক নিপুণ। জন্মদিনের শুভেচ্ছা জানানোর আহ্বান জানিয়ে ভিডিওর একপর্যায়ে তিনি বলেন, ‘যাইহোক, এখন স্ক্রিপ্টটা শেষ করে আসি। সময় হাতে বেশি নেই।’

কোন চিত্রনাট্যের কথা বলছেন, সেটিও অবশ্য খুব বেশি রহস্যে রাখেননি নিপুণ। ভিডিওতে নিজের কণ্ঠে ‘মহানগর’-এর পরিচিত ইন্ট্রো মিউজিক গেয়ে শোনান তিনি। এতেই দর্শকদের কাছে স্পষ্ট হয়ে যায়, বহুল প্রতীক্ষিত তৃতীয় সিজনের কাজ এগিয়ে নিচ্ছেন এই নির্মাতা।

আরও পড়ুন

তার সেই পোস্টে জন্মদিনের শুভেচ্ছার পাশাপাশি ভক্তরাও ‘মহানগর ৩’ নিয়ে আপডেট জানতে চান। পরিচালকের ইঙ্গিতের সূত্র ধরে একজন মন্তব্য করেছেন, ‘‘তাহলে কি ‘মহানগর ৩’ ভায়া?’’, এর উত্তরে আশফাক নিপুণ লিখেন, ‘ইয়েস’। 

তবে ‘মহানগর ৩’-এর শুটিং কবে শুরু হবে কিংবা সিরিজটি কবে মুক্তি পাবে, সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট সময়সূচি জানানো হয়নি।

সিরিজটির প্রথম দুই সিজনে পুলিশ কর্মকর্তা ওসি হারুন চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পান মোশাররফ করিম। তৃতীয় সিজনেও তাঁকে এই চরিত্রে দেখা যাবে বলে জানা গেছে। পাশাপাশি নতুন সিজনে পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যকে বিশেষ চমক হিসেবে দেখা যেতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদিশার জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ

আসছে ‘মহানগর ৩’

সৌদিতে নিহত ৯ বাংলাদেশির মরদেহ দেশে আসবে আগামীকাল

কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

বগুড়ার নন্দীগ্রামে ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ধানক্ষেত থেকে মানুষের খণ্ডিত পা উদ্ধার