ভিডিও বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২৬ আগস্ট, ২০২৬ ০১:৫২ পিএম

দেশে অনেকেই ফ্যাসিস্ট পুনর্বাসনের ষড়যন্ত্র করছে: আইনমন্ত্রী

দেশে অনেকেই ফ্যাসিস্ট পুনর্বাসনের ষড়যন্ত্র করছে: আইনমন্ত্রী

দেশে মুখোশধারী অনেকেই এখনো ফ্যাসিস্ট পুনর্বাসনের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

আজ বুধবার (২৬ আগস্ট) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে রাজধানীর বনানীর হোটেল শেরাটনে ইনস্টিটিউট অব হযরত মোহাম্মদ (সা.) আয়োজিত দৃষ্টি প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, যে ফ্যাসিস্ট সরকার হাজারো মানুষকে হত্যা করেছে, ৩০ হাজার মানুষকে পঙ্গু ও অন্ধ করেছে, সেই ফ্যাসিস্টদের যারা ফিরিয়ে আনতে চায় তাদের বিষয়ে সচেতন থাকতে হবে। কেউ যেন আর ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, সেজন্য রোডম্যাপ তৈরি করতে হবে।

ইনস্টিটিউট অব হযরত মোহাম্মদ (সা.)-এর কার্যক্রমের প্রশংসা করে মো. আসাদুজ্জামান বলেন, নীরবে-নিভৃতে প্রতিষ্ঠানটি একটি শ্রেণির মানুষকে স্বাবলম্বী করে, মেরুদণ্ড সোজা করে দাঁড় করানোর চেষ্টা করছে। তাদের প্রতিভা বিকাশে এ ধরনের উদ্যোগের গুরুত্ব অনেক।

আরও পড়ুন

তিনি আরও বলেন, আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য দেশ রেখে যেতে হবে। কাজ করলে ভুল হবে। ভুলকে সংশোধন করে এগিয়ে যেতে হবে। হযরত মুহাম্মদ (সাঃ) আদর্শে এগিয়ে যেতে হবে। দেশকে গণতন্ত্র, আইনের শাসনের স্বাদ দিতে এমন একটা দেশ গড়ার দিকে যেতে হবে। যেন ফ্যাসিজম আর ফিরে না আসে। সেই সঙ্গে আমরাও যেন ফ্যাসিস্ট হয়ে না উঠি।

বিরোধিতার জন্য বিরোধিতার সংস্কৃতি থেকে বের হয়ে দেশের কল্যাণে কাজ করার আহ্বানও জানান আইনমন্ত্রী। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে অনেকেই ফ্যাসিস্ট পুনর্বাসনের ষড়যন্ত্র করছে: আইনমন্ত্রী

বগুড়ার ধুনটে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ

বিরোধীদলের ছায়া সরকার থেকে এনসিপি আউট! 

রংপুরের ঘটনায় জড়িত সিন্ডিকেটের গোপন আস্তানা নির্মূল করতে হবে: রিজভী

রংপুরের চার খুনের সঙ্গে পুলিশ কমিশনারের বদলির সম্পর্ক নেই: আরপিএমপি

‘এয়া নবী সালাম আলাইকা’ ধ্বনিতে মুখরিত চট্টগ্রামের রাজপথ