রাজধানীতে ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০০
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০০ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৫৩ টি মামলা দায়ের করা হয়েছে।
আজ (বুধবার, ২৬ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ৩১ জন, লালবাগ বিভাগ কর্তৃক ৪০ জন, ওয়ারী বিভাগ কর্তৃক ৫৮ জন, মতিঝিল বিভাগ কর্তৃক ৬৩ জন, তেজগাঁও বিভাগ কর্তৃক ৭১ জন, মিরপুর বিভাগ কর্তৃক ১৩৬ জন, গুলশান বিভাগ কর্তৃক ৫৭ জন, উত্তরা বিভাগ কর্তৃক ৩২ জন গোয়েন্দা বিভাগ কর্তৃক ১০ জন ও সিটিটিসি বিভাগ কর্তৃক ২ জনকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুনঅভিযানকালে অভিযানকালে ৪টি মোটরসাইকেল, ৪টি সিএনজি, ৫টি ভুয়া নাম্বার প্লেট, ১২৬৬ পিস ভারতীয় শাড়ী, ২টি মনিটর, ৮টি মোবাইলফোন, চুরির কাজে ব্যবহৃত ১৬টি ডালি, ৮টি চাবি, ১টি কাটার কাচি, ১টি ছিটকিনি, ২৬ কেজি ১৬০ গ্রাম গাঁজা, ৭২১২ পিস ইয়াবা, ৫.৫ গ্রাম হেরোইন, ৪৪০ বোতল এস্কাফ সিরাপ (ফেনসিডিল) জব্দ করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে ডিএমপি।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক





_medium_1787673686.jpg)
_medium_1787723104.jpg)
