ভিডিও বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৮ জুলাই, ২০২৬ ০৮:৫২ পিএম

এইচএসসির চতুর্থদিনে বহিষ্কার ৯৫ পরীক্ষার্থী, অনুপস্থিত ২৩ হাজার

সংগৃহীত,এইচএসসির চতুর্থদিনে বহিষ্কার ৯৫ পরীক্ষার্থী, অনুপস্থিত ২৩ হাজার

এইচএসসি ও সমমান পরীক্ষার চতুর্থদিনে সারাদেশে বহিষ্কার হয়েছেন ৯৫ পরীক্ষার্থী। পরীক্ষার্থীদের মধ্যে সাধারণ শিক্ষাবোর্ডেই ইংরেজি ২য় পত্র পরীক্ষায় ৮০ জনকে বহিষ্কার করা হয়েছে। এছাড়াও মাদরাসায় ৩ জন ও কারিগরি বোর্ডে ১২ জন বহিষ্কার হয়েছেন। এদিন এইচএসসি পরীক্ষায় অনুপস্থিতির হার ২ দশমিক ৬২ শতাংশ।

আজ বুধবার পরীক্ষা শেষে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

আজ আটটি সাধারণ ধারার শিক্ষা বোর্ডের অধীনে ইংরেজি ২য় পত্র পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ৯ লাখ ৬ হাজার ৯২৩ জন। ১ হাজার ৫০৬টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৮ লাখ ৮৩ হাজার ১৮৮ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেন। অনুপস্থিত ছিলেন ২৩ হাজার ৭৩৫ জন পরীক্ষার্থী।

এদিন ঢাকা শিক্ষা বোর্ডের ৯ জন, রাজশাহী শিক্ষা বোর্ডের সাত জন, কুমিল্লা শিক্ষা বোর্ডের ২০ জন, যশোর শিক্ষা বোর্ডের আট জন, সিলেট শিক্ষা বোর্ডের দুই জন, বরিশাল শিক্ষা বোর্ডের ১০ জন, দিনাজপুর বোর্ডের ১৮ জন ও ময়মনসিংহ বোর্ডের ১০ জন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছেন।

আরও পড়ুন

ইংরেজি ২য় পত্র পরীক্ষায় ঢাকা বোর্ডের ৬ হাজার ৬৯, রাজশাহী বোর্ডে ৩ হাজার ৬৭৬, কুমিল্লা বোর্ডের ২ হাজার ৪২৭, যশোর বোর্ডে ৩ হাজার ৪২৯, সিলেট বোর্ডের ১ হাজার ৫৪৮, বরিশাল বোর্ডে ১ হাজার ৭১৯, দিনাজপুর বোর্ডে ৩ হাজার ৩৪ ও ময়মনসিংহ বোর্ডে ১ হাজার ৮৩৩ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

এদিকে আলিমের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় তিন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ৪ হাজার ৯৫৮ জন। সারা দেশের ৪২৩টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিন ৭৪ হাজার ৭৭৫ জন পরীক্ষার্থীর এ পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিলো। তবে অংশ নেন ৬৯ হাজার ৮১৭ জন পরীক্ষাথী। অনুপস্থিতির হার ৬ দশমিক ৬৩ শতাংশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচএসসির চতুর্থদিনে বহিষ্কার ৯৫ পরীক্ষার্থী, অনুপস্থিত ২৩ হাজার

খলিল’কে নিয়ে ছেলে মূসার স্বপ্ন

বগুড়ায় হবে সামরিক ড্রোন কারখানা: প্রধানমন্ত্রী তারেক রহমান

পাহাড়ি ঢলে দীঘিনালা সাবস্টেশন বন্ধ, বিদ্যুৎহীন সাজেকোচ

চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

আর্থিক লেনদেন নিয়ে তদন্তের মুখে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন