ভিডিও শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৯ জুলাই, ২০২৬ ০২:৩১ এএম

বগুড়ার দুপচাঁচিয়ায় সম্রাট হত্যার আসামী করিম রিমান্ড শেষে কোর্ট হাজতে

বগুড়ার দুপচাঁচিয়ায় নিহত সম্রাট

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি: বগুড়া দুপচাঁচিয়া উপজেলায় ভেলুরচক এলাকায় জমি নিয়ে বিরোধে সম্রাট হোসেন বাপ্পা (৪১) নিহতের ঘটনায় গ্রেফতারকৃত প্রধান আসামি আব্দুল করিম আকন্দকে (৬০) ১ দিনের রিমান্ড শেষে আজ বুধবার (৮ জুলাই) বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানান, উপজেলা সদরের ভেলুরচক গ্রামের মৃত নজির উদ্দিন আকন্দের ছেলে রফিকুল ইসলাম (৬৮) এর সাথে তার ছোট ভাই আব্দুল করিম আকন্দ (৬০) দীর্ঘ দিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে ঘটনার দিন ২৫জুন বৃহস্পতিবার দুপুরে জমি মাপযোগকে কেন্দ্র করে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে আব্দুল করিম তার লোকজন নিয়ে বড় ভাই রফিকুল ইসলাম আকন্দের ওপর হামলা করে। রফিকুল ইসলামের চিৎকারে শুনে তার স্ত্রী জোসনা  বেগম (৬২) ও ছেলে সম্রাট আকন্দ বাপ্পা (৪১) এগিয় এলে তারা ও হামলার শিকার হয়। তাদের মারপিটে বড় ভাই রফিকুল ইসলাম তার স্ত্রী জোসনা বেগম ও ছেলে সম্রাট আকন্দ বাপ্পা (৪১) গুরুতর আহত হয়।

তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় ৩জনকে উদ্ধার করে প্রথমে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ,পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এদের মধ্যে সম্রাট আকন্দ বাপ্পার অবস্থা অবনতি হলে তাকে ঢাকায় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রায় ১০ দিন আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার দিবাগত রাত ১২ টায় সে মারা যায়।

আরও পড়ুন

এ ঘটনায় জোসনা বেগম বাদি হয়ে গত ২৮জুন রোববার ১১ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে। পুলিশ ১জুলাই বুধবার মামলার এজাহার ভুক্ত আসামী ভেলুরচক গ্রামের মৃত নজির উদ্দিনের ছেলে আব্দুল করিম ও তার স্ত্রী মিথিলা আক্তারকে (৪০) পুলিশ পার্শবর্তী জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার দাড়ারকুল গ্রাম থেকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামি আব্দুল করিম আকন্দকে গতকাল মঙ্গলবার আদালতের মাধ্যমে রিমান্ড নেন। ১ দিনের রিমান্ড শেষে আজ বুধবার (৮ জুলাই) বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। থানা অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহামন জানান, রিমান্ড শেষে আব্দুল করিম আকন্দকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। রিমান্ডে আসামি বেশকিছু তথ্য দিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন নির্বাচন নিয়ে ট্রাম্পের অভিযোগ প্রত্যাখ্যান করলো চীন

বন্যাদুর্গতদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত পাশে থাকবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা সংবিধান সংশোধন করতে চাই, কখনোই সংস্কারের কথা বলিনি: মির্জা ফখরুল

কলাপাড়ায় চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ১

বন্যার্তদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত পাশে থাকবে সরকার: অর্থমন্ত্রী

তোপের মুখে আর্জেন্টাইন তারকার গোল উদযাপনের ছবি সরিয়ে নিলো চেলসি