ভিডিও শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৯ জুলাই, ২০২৬ ০২:২৪ এএম

বগুড়ায় রনি হত্যা মামলায় দুই আসামির জামিন হয়নি

বগুড়ায় রনি হত্যা মামলায় দুই আসামির জামিন হয়নি

কোর্ট রিপোর্টার : বগুড়া মহানগরের চকলোকমান দক্ষিণ পাড়ার রেজাউল ইসলাম ওরফে রনি (৩৬) হত্যা মামলার দুই আসামির জামিনের আবেদন নামঞ্জুর করা হয়েছে। আসামিরা হলো শাজাহানপুর উপজেলার বেজোড়া হিন্দুপাড়ার মৃত সজল দাসের ছেলে সজিব দাস (২০) ও আব্দুল করিমের ছেলে শাকিল (২৩)। আজ বুধবার (৮ জুলাই) বগুড়ার ভারপ্রাপ্ত দায়রা জজ কৌশিক আহাম্মদ খো›ন্দকার হাজতি ওই দুই আসামির জামিনের আবেদন শুনানিশেষে নামঞ্জুর করেন।

উল্লেখ্য, বগুড়া শহরের চকলোকমান দক্ষিণ পাড়ার মৃত আব্দুল হামিদ আলম ও রওশন আরা বেওয়ার ছেলে রেজাউল ইসলাম ওরফে রনি জমি কেনা-বেচার ব্যবসা করতেন। গত ২০২৪ সালের ১১ নভেম্বর রাত ৮ টার দিকে রেজাউল ইসলাম ওরফে রনি তার বন্ধু নজরুল ইসলামকে সাথে নিয়ে মোটরসাইকেলযোগে বেজোড়া হিন্দুপাড়ায় একটি জমি বায়না দেওয়ার জন্য যাচ্ছিলেন। পথে বেজোড়া হিন্দুপাড়ার বটতলায় পুর্ব শক্রতার জের ধরে আসামিরা তার পথরোধ করে মারপিটসহ ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত করে।

এসময় তার বন্ধু নজরুল ইসলাম তাকে রক্ষা করতে এগিয়ে গেলে আসামিরা তাকেও মারপিট করে পালিয়ে যায়। এরপর গুরুতর আহত রনিকে প্রথমে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে  এবং পরে ঢাকা পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ১৪ দিন চিকিৎসাধীন থাকার পর ২৫ নভেম্বর দুপুর দেড়টার দিকে মারা যান রনি।

আরও পড়ুন

এব্যাপারে নিহত রনির মা রওশন আরা বেওয়া বাদি হয়ে ওই আসামিরাসহ ১০ জন আসামির নাম উল্লেখ করে শাজাহানপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্র পক্ষে পিপি এড. মোঃ আব্দুল বাছেদ এবং আসামি পক্ষে এড. একেএম শরিফুল ইসলাম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, ৭ কর্মকর্তা—কর্মচারী বরখাস্ত

কুষ্টিয়ায় দুপক্ষের সংঘর্ষে নিহত ২ 

ফিফার ওপর স্কালোনির ক্ষোভ

রংপুর বিভাগের পাঁচ জেলায় বন্যার আশঙ্কা 

প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন আজ

ফাইনালে কোন জার্সি পরে খেলবে আর্জেন্টিনা?