চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবঞ্জের ভোলাহাট উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় শের মোহম্মদ (৭০) নামে একজন বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি ভোলাহাট সদর ইউনিয়নের চরধরমপুর গ্রামের মৃত আলী জান লায়েকের ছেলে।
এলাকাবাসী জানায়, আজ বুধবার (৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা সদরের নেকজান বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে শের মোহম্মদ। এতে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুনএসময় মোটরসাইকেল চালক ময়েন হোসেন ওরফে ময়েন (১৯) নামে এক তরুণকে আটক করেছে পুলিশ। সে ভোলাহাটের সুরানপুর গ্রামের মো. আরমানের ছেলে। ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এঘটনায় সড়ক পরিহন আইনে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন








