ভিডিও শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৬ জুন, ২০২৬, ০১:৫৩ দুপুর

অবশেষে বাংলাদেশে বিশ্বকাপের খেলা দেখার দুয়ার খুললো

অবশেষে বাংলাদেশে বিশ্বকাপের খেলা দেখার দুয়ার খুললো, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : ২০২৬ ফুটবল বিশ্বকাপের ম্যাচ বাংলাদেশে সরাসরি দেখা যাবে কি না, তা নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগে ছিলেন দেশের ফুটবলপ্রেমীরা। তবে টুর্নামেন্ট শুরুর মাত্র এক সপ্তাহ আগে সেই অনিশ্চয়তার অবসান হয়েছে। দেশের তিনটি টেলিভিশন চ্যানেল বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব অর্জন করেছে।

এবারের বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করবে বেসরকারি সংবাদভিত্তিক চ্যানেল সময় টেলিভিশন। পাশাপাশি রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বিটিভি এবং ক্রীড়াভিত্তিক চ্যানেল টি-স্পোর্টসও খেলা দেখাবে। তিনটি প্রতিষ্ঠান যৌথভাবে একটি কনসোর্টিয়াম গঠন করে ফিফা’র কাছ থেকে সম্প্রচার স্বত্ব সংগ্রহ করেছে। এর আগে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ‘স্প্রিংবক প্রাইভেট লিমিটেড’ বাংলাদেশের জন্য বিশ্বকাপের সম্প্রচার অধিকার কিনেছিল। তবে দেশীয় বাজারে সেই স্বত্ব বিক্রি করতে না পারায় প্রতিষ্ঠানটি শেষ পর্যন্ত চুক্তি থেকে সরে যায়।

আরও পড়ুন

এর ফলে বিশ্বকাপ শুরু হওয়ার দুই সপ্তাহেরও কম সময় আগে বাংলাদেশে কোনো সম্প্রচারকারী প্রতিষ্ঠান নিশ্চিত ছিল না। এমন পরিস্থিতিতে জটিলতা দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। জানা গেছে, বিশ্বকাপ সম্প্রচারে বিটিভির নিজস্ব কোনো অর্থ ব্যয় হচ্ছে না। পুরো ব্যয় বহন করছে সংশ্লিষ্ট স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ও টেলিকম অপারেটরগুলো, যারা যৌথভাবে এই উদ্যোগ বাস্তবায়ন করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে বাংলাদেশে বিশ্বকাপের খেলা দেখার দুয়ার খুললো

ইরানের রাডার স্থাপনায় হামলা চালাল যুক্তরাষ্ট্র 

সিরাজগঞ্জের রায়গঞ্জে সাপের কামড়ে শিশুর মৃত্যু

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নিয়ে সভা

রংপুর মেডিকেলে দালালকে ধরে অভিনব শাস্তি!

দিনাজপুরের নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত