ভিডিও শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৬ জুন, ২০২৬ ০৬:৩৬ এএম

সান মারিনোতে তপুর গোল, প্রথমার্ধ শেষে ১-১ সমতায় বাংলাদেশ

ছবি, সংগৃহীত, সান মারিনোতে তপুর গোল, প্রথমার্ধ শেষে ১-১ সমতায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : ইউরোপের মাটিতে বাংলাদেশের হয়ে প্রথম গোলটা করলেন তপু বর্মণ। সান মারিনোর বিপক্ষে অবশ্য ওই গোলের লিড ধরে রাখতে পারেনি অতিথিরা। প্রথমার্ধে ১-১ গোলের সমতা নিয়ে বিরতিতে গেছে দুই দল।

শুক্রবার ফিফা প্রীতি ম্যাচে বাংলাদেশকে আতিথেয়তা দিয়েছে সান মারিনো। স্তাদিও অলিম্পিকো সেরাভালে স্টেডিয়ামে লড়ছে দুই দল। এদিন ম্যাচের ১৭তম মিনিটে প্রথম ভালো আক্রমণ শানায় বাংলাদেশ। তবে বক্সে জামাল ভূঁইয়ার শট আটকে যায় প্রতিপক্ষ ডিফেন্ডারদের বাঁধার মুখে। দুই মিনিট পর গোছালো আক্রমণে ডান দিক থেকে মোরছালিনের ক্রসে তপু বর্মণের হেডে লিড নেয় বাংলাদেশ।

৩১ মিনিটে ম্যাচে সমতায় ফেরে সান মারিনো। ডান দিক দিয়ে বেরার্দি বক্সে ঢুকে তপুকে কাটিয়ে কাটব্যাক দেন। বাংলাদেশের তিনজন ডিফেন্ডার বক্সে থাকলেও কেউ ক্লিয়ার করতে পারেননি, সেখান থেকে লক্ষ্যভেদ করেন নিকোলাস জিকোপেত্তি।

আরও পড়ুন

৩৮ মিনিটে সাদ উদ্দিনের সামনে ছিল কেবল গোলকিপার। কিন্তু এই ডিফেন্ডার উরিয়ে মারেন পোস্টের উপরে দিয়ে। শেষ পর্যন্ত সমতা নিয়েই বিরতিতে যায় থমাস ডুলির দল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উল্টো রথের মধ্যদিয়ে বগুড়ার নন্দীগ্রামে শেষ হলো রথযাত্রা উৎসব 

মোবাইল অ্যাপসে পরিচয় বন্ধুত্বের টানে চীনা নাগরিক নাটোরের বড়াইগ্রামে

চাঁপাইনবাবগঞ্জে ৩১ লাখ টাকার মাদকসহ গ্রেফতার ১

জামায়াত ও এনসিপি জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না - প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বগুড়ার শাজাহানপুরে সাড়ে ১৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি স্বামী-স্ত্রী গ্রেফতার

কুড়িগ্রামের রাজারহাটে খাবার হোটেলে ৮ হাজার টাকা অর্থদন্ড